ফের কী ফিরবে ২০০৬ সালের ভয়ঙ্কর স্মৃতি! মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হুমকি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অমিত শাহের মহারাষ্ট্র সফরের মাঝেই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হতে পারে বলে হুমকি ফোন এল মুম্বই পুলিশের কাছে৷ রবিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে ‘টিনসেল টাউনে’ লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: লোকসভা পর্যন্ত তিনিই থাকবেন রাজ্য সভাপতি, নিজেই সেকথা স্পষ্ট করলেন সুকান্ত

তবে কে ফোন করেছিল, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, একাধিকবার বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে বাণিজ্য নগরী মুম্বই। এই হুমকি দেওয়ার পর মোবাইল ফোনের সুইচ বন্ধ করে দেয় সেই কলার।

8 5

হুমকি দেওয়াটা ভুয়ো ফোন হিসেবেই মনে করা হচ্ছে। ২০০৬ সালের ১১ জুলাই ফের একবার ফিরেছিল সেই স্মৃতি। পরপর ৭টি ট্রেনে বিস্ফোরণ ঘটেছিল। যেখানে প্রাণ গিয়েছিল ২০৯ জনের। জখম হয়েছিলেন ৭০৯ জন।

ফের কী ফিরবে ২০০৬ সালের ভয়ঙ্কর স্মৃতি! মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হুমকি

9 4

এবার সেই স্মৃতি ফিরতে পারে বলে হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। মুম্বইয়ের বেশ কিছু স্টেশনে রেল পুলিশকে সক্রিয় থাকতে দেখা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত