Jeetu-Nabanita: এবার বিজয়াতে একসঙ্গে জিতু-নবনীতা? দূরত্ব কি মিটল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিচ্ছেদের পর প্রথম পুজো জিতু-নবনীতার। বিয়ের পর থেকে তারা পুজোর চারটে দিন একসঙ্গেই কাটিয়েছে। ফলে এইবছর তাদের দুজনের পুজো কেমন কাটবে এই নিয়ে অনুরাগীদের মনের মধ্যে বেশ কৌতূহল ছিল। তবে পুজো একসঙ্গে না কাটাতে পারলেও কিন্তু এবছরের দশমীটা একসঙ্গেই কাটিয়েছেন জিতু-নবনীতা।

আরও পড়ুনঃ “রাহুল খুঁজে পেয়েছে দেবাদৃতাকে” সিঁদুরখেলার ছবি পোস্ট করে প্রেমের ইস্তাহার পেশ অভিনেতার

হ্যা সম্প্রতি প্রকাশ পাওয়া একটি ভিডিও সেই কথাই বলছে। বিজয়া দশমীতে অভিনেত্রী তার সামাজিক মাধ্যম থেকে একটি ভিডিও পোস্ট করেন। আর সেই ভিডিও থেকেই শুরু হয় চাঞ্চল্য। জিতু-নবনীতার সম্পর্কের গভীরতার কথা কারোরই অজানা নয়। তাদেরকেও কখনও বিচ্ছেদ হতে পারে একথা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ এমনটাই তাদের সম্পর্কের সমীকরণ ছিল। সকল অনুরাগীরাই চাইত তারা যাতে আবার এক হয়ে যায়। ফলে দশমীতে সেই ভিডিও সামনে আসা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে যায় সকলে।

993a493e0706b9977be08c22848d1841167050591133749 original

যদিও ভিডিওটি সম্প্রতির নয়, আগের বছরে দশমী একসঙ্গেই কাটিয়েছিলেন জিতু-নবনীতা সেই ভিডিই নিজের সামাজিক মাধ্যম থেকে শেয়ার করেন অভিনেত্রী। এবং ভিডিও শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়েও দেন। এই ভিডিওটি আগের বছরের।

এবার বিজয়াতে একসঙ্গে জিতু-নবনীতা? কাছাকাছি দুই তারকা দম্প্রতি

 

1696579459 nabanita 4

ভিডিওটিতে দেখা যাচ্ছে জিতুর বাইকের পিছনে বসে রয়েছে নবনীতা। মুখে সুন্দর হাসি, হাসি মুখেই বাইকের পিছনে ঘুরে বেড়াচ্ছেন নবনীতা। অন্যদিকে জিতু ব্যস্ত বাইক চালাতে। তবে এইবছরে নবনীতার পুজো অন্যরকম সারাপুজো কাজ নিয়েই কাটিয়েছেন অভিনেত্রী। তবে শুটিং নয় পুজো পরিক্রমা নিয়ে তিনি মেতে ছিলেন। কাল থেকে শুরু হবে শুটিং।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত