Tollywood: “রাহুল খুঁজে পেয়েছে দেবাদৃতাকে” সিঁদুরখেলার ছবি পোস্ট করে প্রেমের ইস্তাহার পেশ অভিনেতার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিপাড়ায় গত কয়েকমাসে ভেঙেছে একাধিক সম্পর্ক। তবে সম্পর্ক ভাঙার সাথে সাথে কিছু বেশ কিছু নতুন সম্পর্কের সূচনাও হয়েছে। মায়ের বিদায়ের বেলায় তেমনই এক নতুন সম্পর্ক সামনে এলো। টলিপাড়ার বেশ জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা এবং রাহুলের সম্পর্কের কথা সামনে এলো।

আরও পড়ুনঃ দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant

নিজেদের সামাজিক মাধ্যমে সিদুর খেলার ছবি পোস্ট করে প্রেমের ইস্তাহার পেশ করলেন। সম্প্রতি তাদের দুজনকেই একসঙ্গে একটি ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছে। ‘আলোর ঠিকানা’ নামক এই জনপ্রিয় ধারাবাহিকেই তারা অভিনয় করছেন। আর একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পরেন তারা।

"রাহুল খুঁজে পেয়েছে দেবাদৃতাকে” সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা
“রাহুল খুঁজে পেয়েছে দেবাদৃতাকে” সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা

যদিও এই সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে দুজনের মধ্যে কেউই এর আগে তারা নিজের মুখে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। যদিও পুজোর চারদিন তাদের দুজনকে সবজায়গায় একসঙ্গেই দেখা গিয়েছিল। তবে দশমীর দিন সিদুর খেলার ছবি পোস্ট করে সকল অনুরাগীদের মনের ধোঁয়াশা মিটিয়ে দিলেন এক নিমেষেই।

“রাহুল খুঁজে পেয়েছে দেবাদৃতাকে” সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা

rb

দুজনে যৌথভাবে ছবি পোস্ট করে লেখেন গৌরব আলোকে পায়নি, কিন্তু রাহুল পেল দেবাদৃতাকে। তবে তাদের প্রেমের সম্পর্ক কিন্তু খুব নতুন নয়। প্রায় আট থেকে নয় মাস ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে কবে বিয়ে করছেন এই নব জুটি? দুজনেই জানিয়েছেন তারা এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না। এই মুহূর্তে তারা কাজে মনোনিবেশ করতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর