দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিনোদন জগতের একজন চর্চিত ব্যক্তিত্ব রাখী সাওয়ান্ত। ব্যক্তিগত জীবন প্রায় সবসময়েই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাঁকে নিয়ে চলে ট্রোলিং, কটাক্ষ। এবার রাবণ অবতারে সকলের সামনে ধরা দিলেন তিনি। চোখে সানগ্লাস, দশটা মাথা, হাতে তীর ধনুক। রাখীর এই সাজ ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।

আরও পড়ুন: কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন

বিগত কিছু সময় ধরে রাখীর জীবনে কার্যত ঝড় বয়ে গিয়েছে। প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গে বিচ্ছেদের পর আদিল দুরানির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। আদিলের সঙ্গে বিবাহের পর ধর্মান্তর করেন এমনকি নিজের নামও পরিবর্তন করেন। কিন্তু সেই সম্পর্ক টিকল না। আদিলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন রাখী। পাল্টা তাঁর বিরুদ্ধেও অভিযোগ ওঠে। প্রতারণার অভিযোগ জেল খেটে বেরিয়ে এসেছেন আদিল। এরপর থেকেই রাখীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant

নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন রাখী সাওয়ান্ত। তিনি চুপ থাকেননি, সাংবাদিক বৈঠক ডেকে আদিলকে একহাত নিয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই নিজের জীবনের ঝড় থামাতে মক্কায় গিয়েছিলেন রাখী। সেইসময় একেবারেই অন্য রূপ দেখা যায় তাঁর। রাখীর পরনে ছিল হিজাব। উমরাহ করতে যাওয়ার আগের দিনও রাখি আদিলের নামে আরও এক অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, আদিল তাঁর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হ্যাক করে রেখেছেন। আবার বাড়িতেও আদিল ও রাজশ্রি তাঁকে খুব অত্যাচার করছে।

দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant

এসবের মধ্যেই অভিনেত্রী তনুশ্রী দত্ত ও রাখী সাওয়ান্তের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। তনুশ্রী দত্তের কথায় ২০১৮ সালে তাঁর সঙ্গে যা ঘটেছে, তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ছিলেন রাখী সাওয়ান্ত। এই মর্মে রাখী সাওয়ানদের নামে তিনি একটি লিখিত অভিযোগও করেছেন। তনুশ্রীর অভিযোগ, তাঁর কেরিয়ার নষ্টের পিছনে রয়েছেন রাখী। এর পাল্টা জবাবে রাখীর মন্তব্য, চার বছর ধরে কী করছিলেন তিনি? চার বছর পর হঠাৎ এখনই কেন মনে পড়েছে।

দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant

দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant
দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন