Rakhi Sawant-এর বায়োপিকে আলিয়া! ‘কন্ট্রোভার্সি কুইনের’ চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকেও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের অন্যতম চর্চিত নাম রাখি সাওয়ান্ত। বিগত কয়েকদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে একটানা আলোচনায় রয়েছেন তিনি। সংবাদমাধ্যমের সামনে তাঁর নানা মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। তবে এবার আরও একধাপ এগিয়ে। নিজের বায়োপিক তৈরি করতে চান রাখী। নাম ভূমিকায় কাকে দেখতে চান তিনি। পরিচালক হিসেবে কাকে চাইছেন, সাক্ষাৎকারে জানালেন ‘কন্ট্রোভার্সি কুইন’

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ সেপ্টেম্বর, এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখী জানান, “আমি জানি না আমার বায়োপিকে কে অভিনয় করবেন? পরিচালক কে হবেন? তবে এখন আমরা দুজনের সঙ্গে কথা বলছি। একজন আলিয়া ভট্ট, আরেকজন বিদ্যা বালন।” এইসময়ে তাঁর হাতে একটি কালো রঙয়ের ব্যাগ দেখা যায়, যা সাংবাদিকদের সামনে দেখিয়ে রাখী বলেন, “এটা আমার বায়োপিক।” এছাড়া পরিচালক হিসেবে তিনি দেখতে চান কান্তারা খ্যাত ঋষভ শেট্টিকে। রাখীর এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে। নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

Rakhi Sawant-এর বায়োপিকে আলিয়া! 'কন্ট্রোভার্সি কুইনের' চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকেও

সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ‘আলিয়া নির্ঘাত ভাবছে এটা কীভাবে সম্ভব হতে পারে?’ আবার কেউ লেখেন, ‘আলিয়া আর বিদ্যার কি সত্যি এতটা খারাপ দিন এল?’ রাখীকে রীতিমত কটাক্ষের শিকার হতে হয়েছে। এর আগেও একাধিকবার নিজের বায়োপিক নিয়ে কথা বলেছেন রাখী সাওয়ান্ত। তবে এই পরিকল্পনা আদৌ বাস্তবে পরিণত হয় কিনা তারই অপেক্ষা।

Rakhi Sawant-এর বায়োপিকে আলিয়া! 'কন্ট্রোভার্সি কুইনের' চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকেও

রাখী ও আদিল দুরানির দাম্পত্য জীবনের আয়ু বেশিদিনের ছিল না। স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁর দাবি, আদিল তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন, তাঁকে মারধর করতেন। রাখীর অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদিলকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এদিকে পাল্টা আদিল দাবি করেন, রাখী তাঁকে খুনের ষড়যন্ত্র করেছিল।

Rakhi Sawant-এর বায়োপিকে আলিয়া! ‘কন্ট্রোভার্সি কুইনের’ চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকেও

Rakhi Sawant-এর বায়োপিকে আলিয়া! 'কন্ট্রোভার্সি কুইনের' চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকেও
Rakhi Sawant-এর বায়োপিকে আলিয়া! ‘কন্ট্রোভার্সি কুইনের’ চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকেও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত