Durga Puja: কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার সেরা পুজোকে পুরস্কৃত করার চল আগেই শুরু করেছিল রাজ্য সরকার। সেই পথে হেঁটে রাজভবনের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সেরা পুজো বেছে নিয়ে সম্মানিত করার কথা ঘোষণা করা হয় রাজ্যপালের তরফে। মঙ্গলবার রাতেই বিজয়ীদের তালিকা বেরোয়। থিম, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, বিষয় ভাবনার নিরিখে বাংলার চারটি পুজোকে পুরস্কৃত করবেন রাজ্যপাল।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় ভোগের বাজারে পকেটে পড়বে টান! আবারও মুল্যবৃদ্ধি সব্জির

রাজভবন সূত্রে খবর, সেরা পুজো বাছাই করা হয়েছে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে। তবে মণ্ডপে বাঙালিয়ানার প্রতিফলন আছে কি না, তাও খতিয়ে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের ইমেল আইডি-তে যে সব পুজোর নাম পৌঁছেছিল, তার মধ্য়ে থেকেই এই চারটিকে বেছে নেওয়া হয়েছে। জেনে নিন কোন কোন পুজো পেল সেরার শিরোপা? প্রথমেই রয়েছে উত্তর কলকাতার ‘টালা প্রত্যয়’, আলো ও ছায়ার সৃজনমূলক যে পরিবেশ তৈরি করা হয়েছিল, তার জন্য এই পুজো মণ্ডপকে পুরস্কৃত করা হবে। এবছরের পুজোয় দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ ছিল ‘কল্যাণী আইটিআই’ পুজো মণ্ডপ। জাঁকজমক ও বিশালত্বের নিরিখে এটিকে দেওয়া হবে ‘দুর্গারত্ন’ সম্মান।

কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন

উত্তর ২৪ পরগনার বরানগরের ‘বন্ধুদল স্পোর্টিং ক্লাব’-এর পুজোকে পরিবেশ সচেতনতার জন্য পুরস্কৃত করবে রাজভবন। এই পুজো কমিটি মূলত সবুজায়নকে সামনে রেখেই থিম তৈরি করেছে। বরানগরের ‘নেতাজি কলোনি লো ল্যান্ড’ পুরস্কৃত হচ্ছে তাঁদের সৃজনশীল থিমের জন্য। রাজভবনের তরফে দেওয়া পাঁচ লক্ষ পুরষ্কার এই চারজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন

বাংলার রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের এটি প্রথম দুর্গাপুজো। পুজোর আগেই রাজভবনের তরফে ঘোষণা করা হয়েছিল, বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালিআনা’ পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি পাঁচ লক্ষ টাকা পুরষ্কার মূল্য দেওয়া হবে। বাংলার সেরা পুজো বেছে নিতে রাজভবনের তরফে একটি বিচারমণ্ডলী তৈরি করা হচ্ছে। এই পুরস্কারের জন্য সেই বিচারকমণ্ডলীই গোটা বাংলা থেকে সেরা পুজো বেছে নেবে বলে জানা গিয়েছিল। পুজো উদ্যোক্তাদের ইমেল মারফত মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন

কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন
কোন কোন পুজো পাবে দুর্গারত্ন সম্মান? সেরা চার বেছে নিল রাজভবন

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত