Vegetable Price: লক্ষ্মীপুজোয় ভোগের বাজারে পকেটে পড়বে টান! আবারও মুল্যবৃদ্ধি সব্জির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজোর সময়েই আলু, পটল, টোম্যাটো, ধনেপাতার মত মধ্যবিত্তের হেঁশেলের সবজিগুলির দাম বেড়েছিল বেশ অনেকটাই। এবার লক্ষ্মীপুজোর আগে সেই দাম কেও টেক্কা দিতে চলেছে। একাদশীর দিন থেকেই দাম বাড়তে চলেছে বেশ কিছু সবজির। ফলে ভালোই বোঝা যাচ্ছে যে লক্ষ্মীপুজোয় ভোগের বাজারে পকেটে টান পরার সম্ভাবনা রয়েছে। ফলে মাথায় হাত দেওয়ার জোগাড় গৃহকর্তাদের।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন! উপকূলে জারি সতর্কতা

এমনকি উচ্ছের মত সবজিরও দাম আকাশছোঁওয়া হয়ে গিয়েছে। তা গিয়ে পৌঁছেছে ১০০ টাকা কেজি দরে। অন্যদিকে পটল, কুমড়ো ইত্যাদি সবজি গুলি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে গিয়ে পৌঁছেছে। তবে ঠিক কী কারনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম তা খতিয়ে দেখছে টাস্ক ফোর্স। চলছে জোর কদমে নজরদারি।

images 1 10

তবে ইতিমধ্যে টাস্ক ফোর্স বেশ কিছু তথ্য দিয়েছে, জানিয়েছে কিছুদিন আগেই বেশ কিছু জেলাতে অতিবৃষ্টির কারনে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে আলু, পটল, বেগুন, মুলোর মত একাধিক সবজি। তাছাড়াও এখন বর্ষা বিদায় হয়ে শীত আসার সময়। এই সময় বেশ কিছু সবজির ফলন বন্ধ থাকে। ফলে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমানে সবজি পাওয়া যায়না। এটাও মুল্য বৃদ্ধির একটি কারন বলা যেতে পারে।

লক্ষ্মীপুজোয় ভোগের বাজারে পকেটে পড়বে টান! দুশ্চিন্তায় সাধারন মানুষ 

images 18

এখন বাজারে ছু মারলেই দেখা যাবে বিক্রেতারা পটল ১০০ টাকা কেজি দরে হাঁকাচ্ছে। এমনকি লঙ্কাও এসে দাঁড়িয়েছে ১৫০ টাকা কেজি দরে। অন্যদিকে ধনেপাতা ডবল সেঞ্চুরি করেছে। এই দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চলতিমাসেই।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত