Jawan: জওয়ান এবার OTT তে, কবে দেখা যাবে ছবি? হল ঘোষণা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শাহরুখ খান অভিনীত নয়া সিনেমা জওয়ান ইতিমধ্যেই ভারতজুড়ে গুঞ্জন তৈরি করেছে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের চাহিদা এ ছবি ঘিরে তুঙ্গে। লোকেরা এই সিনেমাটি নিয়ে সত্যিই এতটা উত্তেজিত যে প্রতি শোয়ে প্রতিটি সিনেমা হল-ই প্রায় হাউজফুল।

আরও পড়ুন: শুধরে যাও, নয়তো শুধরে দেওয়া হবে, বেটিং অ্যাপ কান্ডে অন্যদের হুঁশিয়ারি কঙ্গনার

অনেক ছবি এবং ভিডিয়োতে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে মধ্যরাতেও প্রেক্ষাগৃহের বাইরে প্রচুর ভিড়। জওয়ানের জন্য যে সবাই কতটা উন্মুখ তা বোঝাই যায়। কিন্তু সবার প্রশ্ন কবে OTT তে দেখা যাবে এই সিনেমা? এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। সূত্রের খবর প্রায় ২৫০ কোটি টাকায় রেড চিলিসের কাছ থেকে ‘জওয়ান’ ছবির স্বত্ত্ব কিনেছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স

জওয়ান এবার OTT তে, কবে দেখা যাবে ছবি? হল ঘোষণা
জওয়ান এবার OTT তে, কবে দেখা যাবে ছবি? হল ঘোষণা

আর এই ছবি OTT তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামী ২ নভেম্বর। বাদশার জন্মদিন। আর শোনা যাচ্ছে সিনেমা হলের থেকে বেশি দেখা যাবে এই ছবিতি। কারণ যে ২০ মিনিট ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল সেটা দেখা যাবে OTT তে। ২০২৩ সাল শাহরুখ খানের জন্য বেশ সফল।

জওয়ান এবার OTT তে, কবে দেখা যাবে ছবি? হল ঘোষণা

14 5

পাঠান এবং এখন বহুল প্রত্যাশিত জওয়ান মুক্তি দিয়ে জমজমাট ব্যবসা। মজার বিষয় হল, পাঠান অ্যামাজন প্রাইমে দেখানো হয়। তবে এটি যশরাজ ফিল্মসের প্রযোজনা ছিল। জওয়ান শাহরুখ খানের রেড চিলিজ-এর প্রযোজনা। তাই তারাও একইভাবে পছন্দ করবে, নাকি অন্যকোনও প্ল্যাটফর্মে দেখা যাবে, সেটাই দেখার।

13 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর