Kangana Ranaut: শুধরে যাও, নয়তো শুধরে দেওয়া হবে, বেটিং অ্যাপ কান্ডে অন্যদের হুঁশিয়ারি কঙ্গনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত কয়েকদিন ধরেই মহাদেব বেটিং অ্যাপ নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। কারণ একটাই, একের পর এক সেলেবের নাম জড়িয়ে পড়ছে এই দুর্নীতিতে। একাধিক সেলেব মোটা টাকার বিনিময়ে হয়ে উঠেছিলেন এই অ্যাপের মুখ।

আরও পড়ুন: কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ তারকা মহল, কী বলছে টলিউড?

কয়েক মাস ধরেই এই অ্যাপ নিয়ে কাজ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ (ED)। এবার সেই তালিকায় উঠে এল একাধিক স্টারের নাম। শুরু হয়েছিল কাপুর পরিবারের পুত্র রণবীর কাপুরকে দিয়ে। প্রথম সমন পান তিনি। তারপর ধীরে ধীরে সমন পেলে শুরু করলেন একগুচ্ছ স্টারেরা।

5 5

যে তালিকায় রয়েছে, কপিল শর্মা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, হিনা খান প্রমুখেরা। এনিয়ে এবার নতুন তথ্য দিলেন কঙ্গনা। কঙ্গনার দাবি, তাঁর কাছেও ওই অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব এসেছিল।

তিনি তা ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, টাকার অঙ্ক বাড়িয়ে একাধিকবার তাঁকে ওই অ্যাপের সঙ্গে জড়িত হওয়ার প্রস্তাব এসেছে। তারপরেও তিনি ওই অ্যাপের সঙ্গে নিজের নাম জড়াননি। তাঁকে কেনা যায়নি। তাই তিনি এবার বলি তারকাদের একহাত নিলেন। কড়া হুঁশিয়ারি দিয়ে কঙ্গনা বললেন,

শুধরে যাও, নয়তো শুধরে দেওয়া হবে, বেটিং অ্যাপ কান্ডে অন্যদের হুঁশিয়ারি কঙ্গনার

4 6

‘এই ভারত নতুন ভারত। সময় এসেছে। এবার শুধরে যাও। নয়তো শুধরে দেওয়া হবে।” অভিযোগ, বি টাউনের একাধিক সেলেব মোটা টাকার বিনিময়ে হয়ে উঠেছিলেন এই মহাদেব বেটিং অ্যাপের মুখ। বিগত কয়েক মাস ধরে এই অ্যাপটি ইডির আতশকাচের তলায় ছিল। সম্প্রতি তদন্ত জোরদার হতেই তালিকায় নাম উঠে আসে একাধিক স্টারের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর