নজরবন্দি ব্যুরো: ট্যুইটে বানান ভুল, আবারও বানান বিভ্রাটের কারনে নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন রাজ্যপাল। সম্প্রতি বিজেপির মঞ্চে ‘গণতন্ত্র’ হয়ে গিয়েছিল ‘গনতন্ত্র’! যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিল বঙ্গ বিজেপি। এবার সেই পথেই হাঁটলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর করা ট্যুইটে ‘Bardhaman’ হয়ে গেল ‘BURDMAN’। ফলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে।
আরও পড়ুনঃ বিজেপি-র ‘বি’ টিম নই, বাংলায় লড়ব আব্বাসের নেতৃত্বে! ঘোষণা ওয়াইসির।


উল্লেখ্য, রবিবার সকালে দুটি ট্যুইট করেন রাজ্যপাল। প্রথমটিতে তিনি জানান ৪ জানুয়ারি বর্ধমান সফরে যাচ্ছে। এই টুইটেই ‘Bardhaman’কে ‘BURDMAN’ করে ফেলেন রাজ্যপাল। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি স্তরে শুরু হয়েছে সমালোচনা। রীতিমতোন হাসির খোরাক হতে হয়েছে রাজ্যপালকে। বর্ধমান সফরে গিয়ে তিনি কি কি করবেন, গোটা বিষয়টি তিনি ট্যুইটে উল্লেখ করেছেন।
আর তারপরই এই ট্যুইটের রিপ্লাইতে অনেকেই তাঁকে উদ্দেশ্য করে লেখোন, “সাধারণ মানুষ এহেন ভুল করলে তা হয়তো মেনে নেওয়া যায়। তবে সাংবিধানিক প্রধানের কাছে এহেন ভুল কেউ আশা করেন না।” কেউ আবার রাজ্যপালকে খোঁচা দিয়ে লেখেন, “ভোটের আগে রাজনৈতিক নেতাদের মন্দিরে দেখা যায়। কিন্তু এখন রাজ্যপালকেও মন্দিরে দেখা যাচ্ছে!” শুধুমাত্র এইবারই নয়, এর আগেও বারংবার এই কারণেই তিনি সমালোচনার মুখে পড়েন।









