এক বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে স্প্যানিশ মিডফিল্ডার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : এক বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে স্প্যানিশ মিডফিল্ডার। গত মরশুমে এটিকে-র মাঝমাঠকে কাণ্ডারি হয়ে উঠেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ে হার্নান্ডেজ। সপ্তম আইএসএল সংস্করণে দলের মাঝমাঠের শক্তি ধরে রাখার জন্য এই স্প্যানিশ মিডিও’র ওপড়ে আস্থা রেখে দিল টিম ম্যানেজমেন্ট। বুধবার এটিকে-মোহনবাগানে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের এক বছরের জন্য চুক্তি সই করেছেন ৩১ বছর বয়সি এই স্প্যানিশ এই ফুটবলার।

আরও পড়ুনঃ থুথু দিয়ে বল পালিশ রয়ালস খেলোয়াড় উথাপ্পার,আইসিসির কড়া শাস্তির মুখে পড়ার আশঙ্কা

গত আইএসএলে আন্তোনিও লোপেজ হাবাসের দলে ফুসফুস হয়ে উঠেছিলেন হাভিয়ে হার্নান্ডেজ। ফাইনালে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে দু’টি গোল করেছিলেন। পাঁচটি গোলে প্রত্যক্ষ সাহায্যও করেন তিনি। চুক্তি সইয়ের পরে এক বার্তায় হাভি বলেন, ‘এ বছর এটিকে মোহনবাগানের সঙ্গে থাকতে পেরে আমি খুবই খুশি। গতবার যাদের সঙ্গে খেলেছিলাম আর এ বার দলে যারা নতুন, তাদের সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। কলকাতা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এই ক্লাব আমাকে অনেক সুখের স্মৃতি জুগিয়েছে। এখানকার সমর্থকেরাও আমাকে প্রচুর ভালবাসা দিয়েছেন। এএফসি কাপে সবুজ-মেরুন জার্সি পরে ভাল খেলতে চাই আমরা। এই বছরেও ক্লাবকে সম্মান এনে দিতে চাই।’

হাভির ফুটবল কেরিয়ারের দিকে চোখ ফেরালে দেলহা যাবে ইউডি সালামানকা ক্লাবে যুব ফুটবল দলের জার্সি গায়ে পথ চলা শুরু। এরপর হাভি রিয়েল মাদ্রিদ কাস্তিয়া ক্লাবে যোগ দেন। এই ক্লাবের জার্সি গায়ে ৩৪ ম্যাচ খেলার পরে, আরও কয়েকটি স্প্যানিশ ক্লাবের হয়ে খেলেছেন এবং পরের কয়েক মরশুমে রোমানিয়া, পোল্যান্ড ও আজারবাইজানের বিভিন্ন ক্লাবে যোগ দেন। ভারতে আসার আগে তিনি ক্রোয়েশিয়ার ক্লাব ক্রাকোভিয়া ক্র্যাকাওয়ে হয়ে খেলেছেন হাভি। হিরো আইএসএলে প্রথম মরশুমেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন স্প্যানিশ এই মিডিও।

মাঝমাঠে হাভি ২০ ম্যাচে ৮৭টি ট্যাকল, ৩৩টি ইন্টারসেপশন, ১৮টি ক্লিয়ারেন্স ও ২৪টি ব্লক করেছেন। পরিচ্ছন্ন ফুটবল খেলতে ভালবাসেন। সারা মরশুমে একটিও লাল কার্ড না দেখা হাভি নিজের অভিজ্ঞতার ঝুলি উঝার করে দিয়ে এ বারও এটিকে মোহনবাগানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।

এক বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে স্প্যানিশ মিডফিল্ডার।কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ান লিগের তারকা মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান এটিকে মোহনবাগানে সই করেছেন। এ বার হাভি হার্নান্ডেজ যোগ দেওয়ায় এটিকে মোহনবাগানের মাঝমাঠ যে আরও শক্তিশালী হয়ে উঠবে, এতে কোনও সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন