থুথু দিয়ে বল পালিশ রয়ালস খেলোয়াড় উথাপ্পার,আইসিসির কড়া শাস্তির মুখে পড়ার আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ থুথু দিয়ে বল পালিশ রয়ালস খেলোয়াড় উথাপ্পার, করোনা ভীতি কাটিয়ে দীর্ঘ ৬ মাস পর আবার ফিরেছে ক্রিকেট। নিয়ম মেনে ভারতীয় ক্রিকেট বোর্ডও আরব দেশে শুরু করেছে সবচেয়ে জনপ্রিয় টি ২০ লীগ আইপিএল। তবে খেলা চালু হলেও বেশ কিছু নিয়ম বিধিনিষেধ জারি করেছে আইসিসি।যেমন বলে সালাইভা বা থুথু লাগিয়ে পালিশ করা সম্পূর্ণরূপে নিষেধ করেছে তারা।তবে খেলার উত্তেজনায় অনেক সময় নিয়ম ভুলে যান খেলোয়াড়রা। ঠিক সেই ভুল করেই এবার বিতর্কে জড়ালেন রাজস্থান রয়ালস এর খেলোয়াড় রবিন উথাপ্পা।

আরও পড়ুনঃ হাথরস গণধর্ষণ নিয়ে ক্যাপ্টেন কোহলির টুইটে শাস্তির দাবি।

ঘটনার সুত্রপাত গতকাল আইপিএল এর দ্বাদশ ম্যাচে।ফিল্ডিং করার সময় এই ডানহাতি ভারতীয় ব্যাটসম্যান হঠাত্‍ই বলে থুতু লাগায়, আর এর থেকেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। এইদিন কলকাতা নাইট রাইডার্সের ইনিংস চলাকালীন তৃতীয় ওভারে রাজস্থানের বোলার টম কুরানের বলে বড় শট মারতে গিয়েই ক্যাচ তুলে দেন কেকেআর ওপেনার সুনীল নারিন। আর সেই সহজ ক্যাচ মিস করেন রবিন উথাপ্পা

আর তারপরেই দেখা যায় রবিন উত্থাপা বলে থুতু লাগাচ্ছেন। আর তারপর সেই বল টম কুরানের হাতে দিয়ে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। আইসিসির কড়া গাইডলাইন মেনে আইপিএল শুরু করেছে ভারতীয় বোর্ড ।

থুথু দিয়ে বল পালিশ রয়ালস খেলোয়াড় উথাপ্পার, এই ঘটনার পর উথাপ্পার শাস্তি সময়ের অপেক্ষা বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। তবে খেলার উত্তেজনায় করে ফেলা এই ভুলে লঘু শাস্তি দিয়ে ভবিষ্যতে এরকম ঘটনা আবার ঘটালে কড়া শাস্তির সতর্কতা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হোক বলে আবেদন করেছে অনেকে।এখন ম্যাচ ফি কাটা না ম্যাচ সাসপেন্ড  আইসিসির কোন শাস্তির মুখে উথাপ্পা পরে সেদিকেই তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন