হাথরস গণধর্ষণ নিয়ে ক্যাপ্টেন কোহলির টুইটে শাস্তির দাবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাথরস গণধর্ষণ নিয়ে ক্যাপ্টেন কোহলির টুইটে শাস্তির দাবি। কোহলি টুইটারে লিখেছেন, ‘হাথরাসে যা হয়েছে তা অমানবিক। চরম নৃশংসতার সীমাকেও ছাড়িয়ে গিয়েছে। আশা করি, এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা যথাযথ সাজা পাবে।’

আরও পড়ুনঃ প্রোফাইল পিকচারে আর রাজনৈতিক দল বা নেতার ছবি নয়! ঘোষণা করল ফেসবুক।

টানা ১৪ দিন লড়াই চালিয়েও শেষরক্ষা করতে পারেননি ওই তরুণী। ১৪ সেপ্টেম্বর নিজের গ্রামেই একটি পরিত্যক্ত জায়গায় জোর করে তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালানো হয় ওই তরুণীর উপর। শরীরের বিভিন্ন অংশে আঘাত করার সঙ্গেই তরুণীর জিভ কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে ধর্ষকরা। ক্ষতবিক্ষত তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনার তিন দিনের মাথায় মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত জেলে রয়েছে তারা। গত সোমবার মৃত্যু হয়েছে তরুণীর।

১৩ তম আইপিএলে খেলতে ইউএইতে রয়েছেন বিরাট কোহলি। এই নৃশংস ঘটনায় চুপ করে থাকতে পারেননি ক্যাপ্টেন কোহলি, তাকেও নাড়িয়ে দিয়েছে। টুইটারে টুইট করে নিজের ক্ষোভ উগরে দেওয়ার সঙ্গেই দোষীদের ন্যায্য শাস্তির বিচার চেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

তরুণীর পরিবার অভিযোগ করে জানিয়েছে, রাতে বাড়ি না ফেরায় তাঁরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু পুলিশ অভিযোগ আমল দেয়নি । আরও আগে যদি মেয়েকে উদ্ধার করা যেত তাহলে হয়তো প্রাণে মরতে হতো না।

হাথরস গণধর্ষণ নিয়ে ক্যাপ্টেন কোহলির টুইটে শাস্তির দাবি। এদিকে উত্তরপ্রদেশের হাথরাসের তরুণীর মৃত্যুর পর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে মৃতার ভাই অভিযোগ করেছেন, দিদির দেহ সৎকারের আগেই মধ্যরাতে তা ছিনতাই করে নেয় পুলিশ এবং পরিত্যক্ত একটি জায়গায় তা দাহ করা হয়। মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের থেকে কোনও অনুমতি না নিয়েই পুলিশ এই কাজ করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন