নজরবন্দি ব্যুরোঃ প্রোফাইল পিকচারে আর রাজনৈতিক দল বা নেতার ছবি নয়! ঘোষণা করল ফেসবুক। ফেসবুকের বিরুদ্ধে রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই। সেই বিতর্কের ইতি টানতে কড়া সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফেসবুক। ব্যক্তিগত পেজের প্রোফাইল পিকচারে কোনও রাজনৈতিক দলের ছবি বা রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা যাবে না এবার থেকে। নিয়ম কার্যকর হচ্ছে ১লা অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকেই!
আরও পড়ুনঃ এবার থেকে গুগলই জানিয়ে দেবে কে ফোন করছে তাঁর যাবতীয় তথ্য।


ফেসবুকের মুখপাত্র জো ওসবোর্ণ এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, নিরপেক্ষ থাকাই লক্ষ্য ফেসবুকের। তাই ফেসবুক ব্যাবহারকারী যে দলকেই সমর্থন করুন না কেন সেই দলের প্রতীক কে নিজের প্রোফাইল পিকচার করতে পারবেন না। ওয়াল স্ট্রিট জার্নাল কে এক সাক্ষাৎকারে একথা জানান জো ওসবোর্ণ।
উল্লেখ্য এমনিতেই ফেসবুকে বিগত কিছুদিন ধরে একাধিক বদল আনা হয়েছে। পাশাপাশি আরও কড়াকড়ি করা হয়েছে কোনরকম পোস্ট করার ক্ষেত্রে। তবে জানা গেছে আগামী পয়লা অক্টোবর থেকে বদলাচ্ছে নিয়ম। যদিও কিছুদিন ধরেই ফেসবুকের একাধিক গ্রাহক জানিয়েছিলেন বেশ কিছু নোটিফিকেশন পাচ্ছিলেন। যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু জানানো হয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগের কোন কারণ নেই।
প্রোফাইল পিকচারে আর রাজনৈতিক দল বা নেতার ছবি নয়! গত সপ্তাহেই ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানান, সব ধরণের বিতর্ক এড়াতে ফেসবুক বিশেষ কিছু উদ্যোগ নিচ্ছে। খুব দ্রুত এগুলি কার্যকর করা হবে। আগামী ১ অক্টোবর থেকে কোন ইউজারের পোস্ট যদি ফেসবুক নিয়মের বিরুদ্ধে যায় সে ক্ষেত্রে ফেসবুকের তরফে সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই পোস্ট ব্লক করা হতে পারে অথবা সেই পোস্ট মুছে দেওয়া হতে পারে।


যদিও ফেসবুক জানিয়েছে, দলের প্রতীক কে নিজের প্রোফাইল পিকচার করতে পারবেন না। কিন্তু বিশেষ ফ্রেম ব্যবহার করা যেতে পারে, যা রাজনৈতিক দল বা কোনও ইস্যুকে সামনে তুলে ধরে। প্রসঙ্গত, সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। তার আগেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হল। ফেসবুক এই নির্দেশিকা জারি করেছে তাদের কর্মীদের জন্য। ফেসবুকের কোনও কর্মী রাজনৈতিক প্রোপাগান্ডা করার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে।







