নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে গুগলই জানিয়ে দেবে কে ফোন করছে তাঁর যাবতীয় তথ্য। করোনা পরবর্তী সময়ে ক্রমেই বেড়েছে সাইবার আক্রমণ। আর তার সঙ্গে বেড়েছে ফোনে ভুয় কলের সংখ্যা। যে কারনে যথেষ্ট সমস্যার মধ্যে সাধারণ মানুষজন। আর সেই কারণেই এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য সাধারণের জন্য গুগুল নিয়ে এল নতুন ফিচার। যার নাম ‘ভেরিফায়েড কল’। এবার থেকে গুগুল আপনাকে বলে দেব কে ফোন করছে!
আরও পড়ুনঃ ভারতের আসল রত্ন। ২৫ থেকে ৫৫! স্যালুট লুঙ্গি ভূঁইয়া।


আজকের দিনে স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রায় সব ক্ষেত্রেই আজকাল স্মার্টফোন ছাড়া ভাবাই যায় না। আর এই স্মার্টফোনের জন্যই একাধিক সংস্থা নিয়ে এসেছে নিত্য নতুন অ্যাপ। বিভিন্ন অ্যাপের মধ্যে কে ফোন করছে তা এতদিন বলে দিত জনপ্রিয় ‘ট্রু কলার’ অ্যাপ। এবার এই অ্যাপকে টেক্কা দেওয়ার জন্য ‘ভেরিফায়েড কল’ পরিষেবা নিয়ে এল গুগুল।
এবার থেকে গুগলই জানিয়ে দেবে কে ফোন করছে তাঁর যাবতীয় তথ্য। ‘ট্রু কলার’ ভুয়ো কলারের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা নিয়ে থাকে সতর্ক করার ক্ষেত্রে। কিন্তু গুগলের ‘ভেরিফায়েড কল’ নামক এই নতুন ফিচার নিয়ে এসেছে একাধিক নতুন সুবিধা। গুগল ফোন অ্যাপে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে অ্যাপটি। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন যে তাঁকে ফোন করছেন তাঁর যাবতীয় তথ্য! এমনকি দেখা যাবে কলারের লোগো।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে আসছে তিনটি রোমাঞ্চকর ফিচার


বিশেষজ্ঞদের মতে গুগলের এই নতুন ফিচার আসার ফলে কমবে ‘ট্রু কলার’ এর ওপর অতিরিক্ত নির্ভরতা। কারণ মানুষকে আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। এই ফিচারের ফলে কে কল করছে এবং কেন করছে তা দেখা যাবে। পাশপাশি যে কোন ধরনের স্মার্ট ফোনে ব্যবহার করা যাবে এই ফিচার। এই বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন গুগুলের এই বিশেষ লিঙ্কে। জানার জন্যে এখানে ক্লিক করুন ।







