চতুর্থবার নাকি প্রথমবার, আইএসএল ট্রফির অন্তিম লড়াইয়ে আজ মুখোমুখি মোহনবাগান মুম্বাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চতুর্থবার নাকি প্রথমবার, আইএসএল ট্রফির অন্তিম লড়াইয়ে আজ মুখোমুখি মোহনবাগান মুম্বাই। দীর্ঘ দুই মাসের লড়াইয়ের পর আজ ইন্ডিয়ান সুপার লিগের এবারের সংস্করণের অন্তিম ধাপে মুখোমুখি লীগের সেরা দুটি দল এটিকে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি। গোয়ায় আজ মুম্বাইয়ের সামনে থাকছে প্রথমবার আইএসএল ট্রফি হাতে তোলার সুযোগ।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে বাঙালি ভোট চাননা মমতা, তাই বঙ্গভোটে প্রার্থী দিচ্ছেননা হেমন্ত সোরেন।

অন্যদিকে এটিকে মোহনবাগান ইতিমধ্যেই তিনবার ট্রফি জিতে নিয়েছে। তবে তা শুধু এটিকে নামে। মোহনবাগান সংযুক্তির পর প্রথমবার ট্রফি জিতলে যে খুব স্পেশ্যাল হবে তা বলাইবাহুল্য। তবে ফাইনালের লড়াই যে বেশ কঠিন তা ভালোই জানে সবুজ-মেরুণ ব্রিগেড। কারণ প্রতিপক্ষ দলের নাম আইএসএলের লিগ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনকারী মুম্বই সিটি এফসি। ফলে গোয়ার মান্ডবী নদীর তীরে ফতোরদা স্টেডিয়ামে ফুটবলে ভারত সেরার লড়াই ঘিরে চড়ছে পারদ। গ্রুপ লিগে মুম্বই সিটি এফসির কাছে দুবারই জয় অধরা ছিল এটিকে মোহনবাগানের।

 গ্রুপের শেষ ম্যাচ মুম্বইয়ের কাছে হেরে হাতছাড়া হয় লিগ চ্যাম্পিয়নের শিরোপা ও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ। তাই আজকের মেগা ফাইনাল একদিক থেকে বদলার ম্যাচ এটিকে মোহনবাগানের কাছে। একইসঙ্গে ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে বাগান কোচের মুখেষ লোপেজ হাবাস বলেছেন,’গত দুটো ম্যাচ নিয়ে ভেবে লাভ নেই। প্রথম ম্যাচে আমরা গোল করতে পারতাম। গত ম্যাচে ওরা সেট পিস থেকে গোল করেছিল। তাই এই ম্যাচে আমরা সেই ভুলের পুনরাবৃত্তি করব না। কারণ এটা ফাইনাল। আমরা ভাল দল বলেই ফাইনাল খেলতে নামছি। আমাদের উপর অনেকে ভরসা করে আছে। তাই আমাদের জিততেই হবে। ফলে একফোঁটাও ভুল করা চলবে না।’ কিছু চোট সমস্যা অবশ্য রয়েছে এটিকে মোহনবাগানে। এদু গার্সিয়ার ডান পায়ের ঊরুর চোট এখনও না সারায় ফাইনালে তাকে পাওয়া যাবে না।

চতুর্থবার নাকি প্রথমবার, আইএসএল ট্রফির অন্তিম লড়াইয়ে আজ মুখোমুখি মোহনবাগান মুম্বাই। সেটপিসে সমস্যা থাকায় অনুশীলনে সেটপিস থেকে গোল করা ও গোল বাঁচানো দুই ক্ষেত্রেই জোর দিয়েছেন হাবাস। গোল করার ক্ষেত্রে রয় কৃ্ষ্ণা, ডেভিড উইলিয়ামস, মার্সেলিনহো, মনভীর সিংয়দের দুরন্ত ফর্ম ভরসা দিচ্ছে বাগান কোচকে। সব মিলিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে হাবাস ও তাঁর দল এটিকে মোহনবাগান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত