নজরবন্দি ব্যুরো: ঝাড়খণ্ডে বাঙালি ভোট চাননা মমতা, তাই বঙ্গভোটে প্রার্থী দিচ্ছেননা হেমন্ত সোরেন। কথা ছিল ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে নির্বাচনে বাংলায় প্রার্থী দেবে ঝাড়খন্ড মুক্তি মোর্চা। ঠিক ছিল অন্তত ৪০টি আসনে প্রার্থী দেবে। চলতি বছরের জানুয়ারিতে রাজ্যে এসে নিজের দলের হয়ে কথা বলে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলায় আদিবাসীদের সাহায্যে বারবার বাংলায় আসবেন তিনি। আর তখনই জানিয়েছিলেন আসন্ন নির্বাচনে প্রায় ৪০ টি আসনে প্রার্থী দিচ্ছ JMM।
আরও পড়ুনঃ অন্তর্ঘাতের চেষ্টা! মেদিনীপুরে একসঙ্গে ১০ নেতাকে বহিষ্কার করলো তৃণমূল।


কিন্তু নির্বাচনের ঠিক প্রাক্কালে সেই ইচ্ছে প্রত্যাহার করে নিয়েছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা। বাংলায় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি রুখতে মুখ্যমন্ত্রীর সমর্থনেই থাকছে তারা। তবে প্রশ্ন উঠেছিল, ঝাড়খণ্ডে কংগ্রেসের সমর্থনে সরকার চালালেও বাংলায় এসে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে কেনো JMM? সেক্ষেত্রে জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমো চিঠি দিয়ে তাদের সমর্থন চেয়েছেন। আর বাংলায় বিজেপির মত সপ্রদায়িক শক্তি রুখতে পারে তৃণমূল কংগ্রেস। তাই ভরসার হাত শক্ত করতেই প্রার্থী না দিয়ে তৃণমূলকেই সমর্থন করবেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা।
উল্লেখ্য কয়েকমাস আগেই বাংলায় এসে বর্তমান সরকারের বিরুদ্ধে গলা চড়িয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আদিবাসীদের উন্নয়ন এবং অধিকার রক্ষার লড়াইয়ে একাধিক পয়েন্ট তুলে তিনি জনিয়ে দিয়েছিলেন আদিবাসীদের লড়াইয়ে তাঁদের পাশে থাকতে বারে বারে বাংলায় আসবেন তিনি। ঘোষণা করেছিলেন প্রার্থী দেবেন বাংলার বিধানসভা নির্বাচনে। সূত্রের খবর রাজ্যে এসে হেমন্ত সোরেনের এই ঘোষণা ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন ঝাড়খণ্ডে বাঙালি ভোট চাইতে বাংলা থেকে যায়না কেউ, আর এর পরই JMM সুপ্রিমো শিবু সোরেন কথা বলেন পুত্র হেমন্ত সোরেনের সঙ্গে। গতকালই হেমন্ত সোরেন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সমর্থন প্রার্থনায় সম্মতি দিচ্ছেন তাঁরা।
এবং এই নির্বাচনে বাংলায় কোনো আসনে প্রার্থী দিচ্ছে না JMM। tobe ওয়াকিবহাল মহলের মনে করছে তেজস্বী, অখিলেশ থেকে JMM, সমর্থনের ফলাফল দেখা যাবে ২রা মে।









