নজরবন্দি ব্যুরো: অন্তর্ঘাতের চেষ্টা! মেদিনীপুরে একসঙ্গে ১০ নেতাকে বহিষ্কার করলো তৃণমূল। অন্তর্ঘাতের চেষ্টা! ঘরে থেকেই ভাঙছে ঘর! এই অভিযোগে একই দিনে একসঙ্গে মেদিনীপুরের ১০ জন জেলা স্তরের নেতাকে বহিষ্কার করলো দল। নির্বাচনের প্রথম দফার আগে আর ১৫ দিন সময় ও নেই। তার আগে গত কয়েক মাস ধরেই চলছে বেশ বড়ই রকমের দলবদল।
আরও পড়ুনঃ ‘দলবদলু’ বিধায়কদের অবিলম্বে ইস্তফা দিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থী এখন বিজেপির প্রথম সারির মুখ। নির্বাচনের টিকিট না পেয়ে রাগে দুঃখে অভিমানে আরো একদফা চলেছে দলত্যাগ। এই পরিস্থিতিতে মেদিনীপুরের ১০ জন জেলাস্তরের নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। গত ডিসেম্বরেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন মেদিনীপুরের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। তার পর থেকেই প্রতিটি সভা মঞ্চ থেকে তৃণমূলের হারার কথা ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই মেদিনীপুর সহ একাধিক জায়গায় শুরু হয়েছিল বিভাজন।
দিদির অনুগামী থেকে দাদার অনুগামী। একাধিক নেতা কর্মী সমর্থকরা তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। নির্বাচনের আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ এবং সংগঠন শক্ত রাখতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন অন্যদল থেকে তৃণমূলে এসে যোগ দেওয়া বিধায়করা অবিলম্বে পদত্যাগ করবেন আগের পদ থেকে। তার মধ্যেই আজ মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি দলবিরোধী কাজ করার জন্য একসঙ্গে তালিকা করে ১০ জন জেলাস্তরের কর্মীকে বহিষ্কার করলেন দল থেকে।
অন্তর্ঘাতের চেষ্টা! মেদিনীপুরে একসঙ্গে ১০ নেতাকে বহিষ্কার করলো তৃণমূল। এবং আগামী ৩বছর তাঁরা ফিরতে পারবেন না দলে বলেও জানিয়েছেন তিনি। তবে দলবিরোধী কাজ বলতে কি কাজ, সেকথা এখনো বলেন নি কেউই।









