নজরবন্দি ব্যুরোঃ আহত আইএসএফ নেতা। ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের মাধবপুর এলাকার এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন এক আইএসএফ নেতা মন্টু শিকারী। সেই সময় তার উপর চড়াও হয় এক দল দুষ্কৃতী। মন্টুকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। আইএসএফ নেতার উপরে হামলার খবর ঘটনা স্থলে আসে দলের অন্যান্য কর্মীরা। অনেক লোকের জমায়েত দেখে ওই জায়গা থেকে ছুটে পালায় দুষ্কৃতীরা। সঙ্গাহীন অবস্থায় মন্টু শিকারীকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখা থেকে কলকাতার চিত্তরজ্ঞন হাসপালাতলে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ ‘টোটাল ভোট’ এর লক্ষ্যে নির্বাচনের আগে নন্দীগ্রামে ‘টিম মমতা’।


আহত আইএসএফ নেতা। উল্লেখ্য, আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। মোট আট দফায় হবে নির্বাচন। ভোটের সময় যতই এগিয়ে আসছে জেলায় জেলায় ততই বাড়ছে রাজনৈতীক হিংসা। কোথাও খুন, কোথাও বোমাবাজি, কোথাও গুলি, আবার কোথাও একে অপরের উপর হামলা চালাচ্ছে তীর-ধনুক দিয়ে।







