নজরবন্দি ব্যুরোঃ এবার কি আইনি লড়াইয়ের পথে রিয়া-আঙ্কিতা? কয়েক মাস আগেই নারকোটিকস কন্ট্রোল ব্যুরো(NCB) বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য ভেদে নেমে মাদকচক্রের হদিস পায়। এর পরেই নিয়মিত মাদক নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছিল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। অবশেষে ২৮ দিন জেলে কাটিয়ে জামিন পান রিয়া।
আরও পড়ুনঃ অবশেষে করোনা মুক্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ফিরলেন বাড়ি।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮১ দিন পর গত ৮ সেপ্টেম্বর এনসিবির জেরার মুখে সব শিকার করে নিয়েছিলেন রিয়া চক্রবর্তী। ড্রাগ ও নিয়মিত মাদক সেবন করার অপরাধে সেদিনই গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। কিন্তু এরই মাঝে মুম্বই হাইকোর্ট ২৮ দিন জেলে কাটানোর পর রিয়া চক্রবর্তীকে জামিন দেয়। এক লক্ষ টাকার বন্ডে এদিন মুম্বই হাইকোর্টের জাস্টিস এস ভি কোতওয়াইয়ের সিঙ্গল বেঞ্চ রিয়া চক্রবর্তীকে জামিন দেয়। তবে, আদালতের কড়া নির্দেশ মুম্বই ছাড়তে গেলেও তদন্তকারীদের অনুমতি নিতে হবে রিয়াকে। বিদেশ যাওয়া চলবে না।
রিয়া চক্রবর্তী জামিন পেয়ে বাড়ি ফেরার পরই রিয়ার আইনজীবী বলেছেন’ রিয়া জেলে থাকা কালীন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কুৎসা রটিয়েছে তাঁদের মুখোমুখি হবেন অভিনেত্রী।’ বাড়ি ফিরেই এমনটাই অভিনেত্রীর আইনজীবী মারফত হুংকার দিয়েছিলেন রিয়া। আর এবার সেটাই করতে চলেছেন রিয়া। সুশান্ত বান্ধবী রিয়ার বিরুদ্ধে যারা মিথ্যে কথা রটিয়েছেন তাঁদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে শুরু করেছেন রিয়া ও সতিশ মানসিন্দে।
এবার কি আইনি লড়াইয়ের পথে রিয়া-আঙ্কিতা? সুশান্ত মৃত্যুর পর আর চুপ করে থাকেননি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। রিয়া প্রসঙ্গেও মুখ খুলেছিলেন অঙ্কিতা। তাহলে কি এবার রিয়ার কোপ পরতে চলেছে অঙ্কিতার উপর?



