নজরবন্দি ব্যুরোঃ অবশেষে করোনা-মুক্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন তিনি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,’দিলীপ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরও পড়ুনঃ হাইকোর্টের রায় কে সম্মান জানিয়ে, পুজোর সময় মেট্রোর সময় বাড়াচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ !
গত ১৬ অক্টোবর প্রবল জ্বর ও করোনা রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। এই সংসদের করোনা মুক্ত হওয়ার খবর পাওয়ার পরই হাসপাতালের সামনে বহু বিজেপি কর্মী ভিড় জমান। কিন্তু, পুলিশ তাদের সরিয়ে দেয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘আমি একদম সুস্থ। শারীরিক পরীক্ষার সব রিপোর্ট স্বাভাবিক এসেছে। বাড়িতে কয়েক দিন বিশ্রাম নিলে আরও সুস্থ হয়ে উঠব।’ এরপরই অনুগামীদের উদ্দেশ্য করে তিনি বলেন,
অবশেষে করোনা মুক্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ‘এতদিন যাঁরা চিন্তায় ছিলেন, তাঁদের আশ্বস্ত করে বলব চিন্তার কোনও কারণ নেই। সকলকে ধন্যবাদ।’ তিনি আরও বলেছেন, ‘সবাইকে সাবধানে থাকার জন্য বলছি। এখনও স্বাভাবিক অবস্থা আসেনি। নিজেকে সুরক্ষিত রেখে পুজো উপভোগ করুন।’



