নজরবন্দি ব্যুরো: মেট্রো চলাচলের সময় আর বাড়ছে না দূর্গা পূজার মধ্যে। মেট্রোরেল সূত্রের খবর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার দুর্গাপূজা সংক্রান্ত হাইকোর্টের রায়কে মর্যাদা দিয়েই। জানা গিয়েছে সপ্তমী থেকে দশমী সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেট্রো চলাচল করবে ২০ মিনিট অন্তর অন্তর।
আরও পড়ুনঃ কিংস বধের উপহার হিসেবে ধােনির জার্সি পেলেন রয়্যালস উইকেটরক্ষক বাটলার


মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান,তারা করোনা পরিস্থিতিতে শুধুমাত্র জরুরী পরিষেবা টুকুই দিতে চান। ভীর কে উৎসাহিত করা তাদের কোনো ভাবেই উদ্দেশ্য নয়।
জানা গিয়েছে, হাইকোর্টের রায় ঘোষণার আগে পুজোর সময় মেট্রো চলাচল করার কথা ছিল ৮ মিনিট অন্তর অন্তর। ও শেষ মেট্রো ছাড়ার কথা ভাবা হয়েছিল ৯.৪৫ ও ৯.৫৫ মিনিটে।
কিন্তু সোমবার হাইকোর্টের রায় ঘোষণার পর, মেট্রো ভবন এ বৈঠক বসে মেট্রো স্টেশনের সুপারদের নিয়ে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর সময় মেট্রো চালানো হবে কিভাবে।এবং এরপরই ঠিক হয় যে আর বাড়ছে না সময় পুজোর মধ্যে মেট্রো চলাচলের।


মেট্রো প্রত্যেকদিন চলবে সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। সপ্তমী থেকে দশমী মেট্রো চলবে ২০ মিনিট অন্তর অন্তর সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। জানা গেছে, প্রত্যেকদিন সপ্তাহের কাজের দিনে ষষ্ঠী পর্যন্ত মেট্রো চলবে ১৫২ টি এবং পুজোর দিন গুলিতে ( সপ্তমী-দশমী) পর্যন্ত চলবে ৬৪ টি সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।







