নজরবন্দি ব্যুরোঃ কিংস বধের উপহার হিসেবে ধােনির জার্সি পেলেন রয়্যালস উইকেটরক্ষক বাটলার ।মহেন্দ্র সিং ধােনির প্রতি জোস বাটলারের ভালােবাসার কথা ক্রিকেট অনুরাগীদের অজানা নয়।এযাবৎ বিভিন্ন সাক্ষাৎকারে সেকথা জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বজয়ী উইকেটরক্ষক জোস বাটলার। কিন্তু ধােনির দলকে হারানাের দিনেই তঁার আইডল বা প্রিয় ক্রিকেটারের থেকে বিশেষ উপহারটি পাবেন সেটা হয়তাে ঘুণাক্ষরেও টের পাননি রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান।চেন্নাইয়ের ১২৬ রান তাড়া করতে গিয়ে এদিন একসময় ২৮ রানে তিন উইকেট খুইয়ে বসে রাজস্থানও।
আরও পড়ুনঃলাল-হলুদের ষষ্ঠ বিদেশি বার্মিংহামের খেলোয়াড় জ্যাকাস মাঘোমা।
সেখান থেকে ৪৮ বলে ৭০ রানের ম্যাচ জেতানাে ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন জোস বাটলার। এমন একটা দিন ইংরেজ উইকেটরক্ষক ব্যাটসম্যানের কাছে আরও স্পেশ্যাল হয়ে উঠল যখন ম্যাচ শেষে ধােনির জার্সি উপহার পেলেন তিনি।স্বাভাবিকভাবেই ম্যাচ জেতানাে ইনিংসের পর ধােনির জার্সি পায়ে যারপরনাই উচ্ছ্বসিত বাটলার। ধােনির ৭ নম্বর জার্সি হাতে বাটলারের ছবি পােস্ট করা হয় আইপিএলের টুইটার অ্যাকাউন্টে।সেই ছবিতে ইংরেজ উইকেটরক্ষক ব্যাটসম্যানের হাসিই বলে দিচ্ছিল কতােটা খুশি তিনি।চতুর্থ উইকেটে স্টিভ স্মিথ-জোস বাটলারের অবিভক্ত ৯৮ রানের পার্টনারশিপই ১৫ বল বাকি থাকতে এদিন জয় এনে দেয় রাজস্থানকে। অধিনায়ক স্মিথ একদিক আগলে রাখেন। আসলে ধােনির দলকে ব্যাট হাতে ঠান্ডা মাথায় ‘খুন’ করেন বাটলারই। এদিন বাটলারের ৪৮ বলে ৭০ রানের ইনিংস সাজানাে ছিল ৭টি চার এবং ২টি ছয়ে।৩৪ বলে ২৬ রানে অপরাজিত থাকেন স্মিথ।
এই জয় লিগ টেবিলে পাঁচ নম্বরে তুলে আনল রাজস্থানকে।আর ডু অর ডাই ম্যাচ হেরে প্লে-অফ থেকে কার্যত ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। ম্যাচ হেরে লিগ টেবিলে সবার নীচে নেমে গিয়ে ধােনি বলেন, ক্রিকেটে সবসময় সবকিছু পরিকল্পনামাফিক হয় না। ম্যাচের পর ধােনি জানান, ‘পিচে ফাস্ট বােলাররা সুবিধা পাচ্ছিল।আমি জাদেজাকে আক্রমণে এনেছিলাম এটা দেখার জন্য যে বল কতােটা থমকে আসছে। দেখলাম যে প্রথম
ইনিংসের মত থমকে আসছে না। তাই ফাস্ট বােলারদের উপরেই ভরসা রেখেছিলাম। আমার মনে হয়েছিল স্পিনাররা এই পিচে বিশেষ সুবিধা পাবে না। কিন্তু ক্রিকেটে সবকিছু তােমার মনের মতাে হয় না।
কিংস বধের উপহার হিসেবে ধােনির জার্সি পেলেন রয়্যালস উইকেটরক্ষক বাটলার ।আমাদের স্বীকার করতে হবে যে আমাদের পরিকল্পনায় গলদ ছিল।আর ম্যাচের ফলাফল পরিকল্পনার উপরেই নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে।’ প্লে-অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেলেও বাকি ম্যাচগুলি জেতার জন্যই মাঠে নামবে দল। সেক্ষেত্রে সুযােগ দেওয়া হতে পারে বেঞ্চে কাটানাে ক্রিকেটারদের। ম্যাচ শেষে এমনটাই বার্তা দেন তিনবারের আইপিএল জয়ী অধিনায়ক।



