লাল-হলুদের ষষ্ঠ বিদেশি বার্মিংহামের খেলোয়াড় জ্যাকাস মাঘোমা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাল-হলুদের ষষ্ঠ বিদেশি বার্মিংহামের খেলোয়াড় জ্যাকাস মাঘোমা। কদিন আগেও সদস্য সমর্থকরা জানতেন না তাঁদের প্রিয় দল দেশের সেরা লিগ খেলার সুযোগ পাবেকিনা। কিন্তু জাদু কা ঝাপ্পির মত সবকিছু ঠিক হয়ে গেল। দল গঠনের পুর ভার সপে দেওয়া হয়েছিল  কোচ রবি ফাওলার উপর। ফাওলারের পছন্দমতোই এ-লিগ থেকে আসা তিন ফুটবলার স্কট নেভিল, অ্যারন হলওয়ে এবং মাত্তি স্টেইনম্যানের নাম ইস্টবেঙ্গল ঘোষণা করেছিলেন আগেই।

আরও পড়ুনঃ আর্থিক দুর্নীতি জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে, ইডির জেরার মুখে ফারুক !

এছাড়া পূর্বে প্রিমিয়র লিগ খেলা ইংলিশ চ্যাম্পিয়নশিপের দুই ফুটবলার ড্যানি ফক্স এবং অ্যান্থনি পিলকিংটনের নামও চূড়ান্ত লাল-হলুদে। আর এবার ষষ্ঠ বিদেশি হিসেবে লাল হলুদ তুলে নিল প্রিমিয়ার লিগের (EPL) দল বার্মিংহামের খেলোয়াড় জ্যাকাস মাঘোমা কে। ৩২ বছর বয়সি কঙ্গোর এই মিডফিল্ডার লেফট উইংয়ে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। টটেনহ্যাম হটস্পারের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলে মাঘোমা।

ইয়ুথ কেরিয়ার শেষ করার পর টটেনহ্যামের সিনিয়র দলে ডাক পান। এরপর শেফিল্ড আর বার্মিংহাম সিটির হয়ে খেলেন মাঘোমা। শেষ ৫ বছর বার্মিংহামেই খেলতেন তিনি। খেলেছেন মোট ১৬৮টি ম্যাচ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ বিদেশির মধ্যে ৬ ‌জনকেই সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল।

লাল-হলুদের ষষ্ঠ বিদেশি বার্মিংহামের খেলোয়াড় জ্যাকাস মাঘোমা। খুব শীঘ্রই সপ্তম বিদেশিরও সই হয়ে যাবে বলে খবর। দলের সঙ্গে দ্রুত বাকি বিদেশিরাও যোগ দেবেন বলে জানা গিয়েছে। ‌অপরদিকে ভারতীয় ফুটবলার হিসেবে লেফট-ব্যাক নারায়ণ দাসের নামও এদিন ঘোষণা করা হল ইস্টবেঙ্গলের তরফ থেকে। দ্বিতীয়বারের জন্য লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে পেরে উচ্ছ্বসিত গত মরশুমে ওড়িশা এফসি’তে খেলা এই ফুটবলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর