নজরবন্দি ব্যুরোঃ আর্থিক দুর্নীতি জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে, ফের ফারুক আব্দুল্লাকে ইডি-র জেরার মুখে পড়তে হলো জম্বু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি মামলার প্রেক্ষিতে। সিবিআই ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে অ্যাসোসিয়েশনের ৪৩ হাজার কোটির ও বেশি টাকার দুর্নীতির অভিযোগে। তার ভিত্তিতেই আজ অর্থাৎ সোমবার ইডি দীর্ঘক্ষন জেরা করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুককে। ফারুকের দল ন্যাশনাল কনফারেন্স বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে শবর ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ তুলে।
আরও পড়ুনঃ ২০১২ সালের SSC টেট পাশরা এবার আদালতের দরজায়।
সিবিআই মামলা দায়ের করে ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৪৩.৬৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগে। তদন্তের সূত্র থেকে জানা যায়, বিসিসিআই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে কয়েক দফায় মোট ৪৩.৬৯ কোটি টাকা দিয়েছিল উপত্যকার ক্রিকেটের উন্নয়নের জন্য।
সেই টাকা খরচে অসঙ্গতির অভিযোগে সিবিআই চার্জশিট পেশ করে এনসি সাংসদ ফারুক সহ তৎকালীন ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৩ জন আধিকারিক বশির আহমেদ মিসগর, গুলজার আহমেদ বেগ এবং মির মনজুর গজনফার আলি।
কেন্দ্র গতবছর ৫ ই আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়েছিল সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বিলোপ করে। এনসি সংসদ ফারুক কে ঈডি একবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআইয়ের ওই চার্জশিটের সূত্র ধরে ৩৭০ নং অনুচ্ছেদ বিলোপের আগেই। ফের সোমবার ফারুককে জিজ্ঞাসাবাদ করলো ইডি। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইডি বা ফারুক নিজে।
আর্থিক দুর্নীতি জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে, তবে এনসি শবর ফারুককে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে। এনসি নেতাদের দাবি,’জম্মু-কাশ্মীরে জনসাধারণের জোট গঠনের পর একটা পরিষ্কার রাজনৈতিক প্রতিহিংসা।’ টুইট করে দলের পক্ষ থেকে বলা হয়েছে,’আমরা জানতাম এমন কিছু আসতে চলেছে।নতুন এই জোটের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না বলেই কেন্দ্র সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি।’



