স্তব্ধ আকাশপথ, আরও একমাস স্থগিত দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্তব্ধ আকাশপথ, আরও একমাস স্থগিত দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবা। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশ। এমন অবস্থায় সতর্কতা ও মাস্ক পরা বাধ্যতামূলক। কারণ কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আছড়ে পরতে পারে তৃতীয় ঢেউ বলে বারবার সতর্ক করছেন চিকিৎসকরা। আর সতর্ক না থাকলে তা দ্বিতীয় ঢেউয়ের দ্বিগুন ভয়ঙ্কর রূপ নেবে। এমন অবস্থায় কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।

আরও পড়ুনঃ শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট তলব হাইকোর্টের।

সেই অনুযায়ী আরও একমাস আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা বজায় রাখা হল। আগে যদিও জানানো হয়েছিল আগামীকাল অর্থাৎ ১লা জুলাই থেকেই দেশ থেকে বিদেশে যাওয়ার আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হয়ে যাবে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (DGCA) এর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারত (India) থেকে কোনও আন্তর্জাতিক বিমান উড়বে না। শুধু তাই নয় ভারতে কোনও আন্তর্জাতিক বিমান অবতরণ করতে পারবে না। এর আগে ৩০ জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমানের উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয় DGCA-র তরফে।

E5HIuGeVoAANVMX

প্রায় ১৫ মাস পর ৩০ জুনের পর থেকে আন্তর্জাতিক বিমান উড়বে বলে জানানো হয়। তবে সেই বিধি নিষেধের উপর ফের নয়া নিয়ম কার্যকর করে, আন্তর্জাতিক বিমানের উড়ান ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হল। এর ফলে কিছুটা বিপাকে দেশ বিদেশের যাত্রীরা। তবে ইতিমধ্যেই মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে, তামিলনাড়ু, কেরলে ডেল্টা প্লাসের অস্তিত্ব ধরা পড়েছে। করোনার এই নয়া প্রজাতির জেরে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে মৃত্যুর ঘটনাও ঘটে।

স্তব্ধ আকাশপথ, আরও একমাস স্থগিত দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে এই প্রজাতি কতটা সংক্রমণ ঘটাতে পারে, তা নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে বলে জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তাই সার্বিক সুরক্ষার কথা ভেবে নেওয়া কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে দেশের চিকিৎসামহল ও বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত