নজরবন্দি ব্যুরোঃ শর্ত অনুযায়ী স্বামী বা স্ত্রী কারোর মৃত্যু হলে ধার্য করা অর্থ পাবেন অপর নমিনি। আর বীমার সেই অর্থ পেতেই নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করল এক ব্যক্তি। শুধু তাই নয়, ওই ব্যক্তি এ অপরাধ করতে সাহায্য নিয়েছিল ইন্টারনেটের ।
আরও পড়ুনঃ আজ চাকরী প্রার্থীদের সাথে বৈঠক শিক্ষামন্ত্রীর, কি হবে তাঁদের ভবিষ্যৎ?
অভিযুক্ত স্বামী বদ্রীপ্রসাদ মীনাকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। এই ঘটনা যে কোন গোয়েন্দা গল্পকে হার মানায়। স্ত্রীয়ের নামে ৩৫ লাখ টাকার বিমা করিয়েছিলেন স্বামী। এরপর বিমার টাকা পাওয়ার জন্য় ৫ লাখের সুপারি দিয়ে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করা হয়। যদিও বিমার টাকা পাওয়ার আগেই পুলিশ অভিযুক্তদের এই পরিকল্পনা ভেস্তে দেয়।

স্বামী প্রথমে নিজের কুকর্ম ঢাকতে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু বিষয়টি নজর এড়িয়ে যায়নি পুলিসের। তদন্তে নেমে গ্রেফতার করে স্বামীকে। স্ত্রীকে খুনের পর অভিযুক্ত আবার খুনের অভিযোগে চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।

কিন্তু কিভাবে এই খুনের পরিকল্পনা করেন স্বামী বদ্রীপ্রসাদ? জানা গিয়েছে ২৬ জুলাই রাত সাড়ে ৯ টায় বদ্রীপ্রসাদ স্ত্রী পূজাকে বাইকে করে বাইরে নিয়ে যায়। কুড়াভার এলাকার মানাজোড়ের কাছে বাইক খারাপ হয়ে গেছে বলে। তারপর স্ত্রীকে রাস্তার একপাশে বসতে বলে বাইক ঠিক করার ভান করে।
ধারের টাকা মেটাতে স্ত্রীর নামে বিমা, তারপর তাকেই খুন স্বামীর
সেই সময় আশেপাশে লুকিয়ে থাকা সুপারি কিলাররা গুলি করে ঐ মহিলাকে। স্ত্রীকে খুনের পর বদ্রীপ্রসাদ তার সঙ্গীদেরকে লাঠি দিয়ে কোমরে মারধরের চিন্হ তৈরি করতে বলে।



