নজরবন্দি ব্যুরো: দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করল কংগ্রেস। নাম, ‘ইন্দিরা ফেলোশিপ’। মহিলারা যাতে রাজনীতিতে আরও উৎসাহ পান এবং যোগদান করেন, সেই উদ্দেশ্যেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হল হাত শিবিরের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন ইন্দিরার নাতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
আরও পড়ুন: ভয়ঙ্কর ভূমিধসে হিমাচলে মৃত্যু ২১ জনের, বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান


ঠিক কী বলেছেন রাহুল? কংগ্রেস সাংসদ লিখেছেন, “ভারত প্রকৃত অর্থে তখনই সফল হবে যখন নারী পুরুষ সমাজে সমান অবস্থানে থাকবে। ‘ইন্দিরা ফেলোশিপ’ মহিলাদের ক্ষমতায়ন এবং রাজনীতিতে অংশগ্রহণের পথকেই প্রশস্ত করবে। মহিলাদের উচিৎ রাজনীতিতে নিজেদের সঠিক জায়গা খুঁজে নেওয়া এবং দেশের ভাগ্য নির্ধারণে সহযোগিতা করা- আধি আবাদি, পুরা হক!” এর জন্য একটি ওয়েবসাইটও তোইরি করা হয়েছে, সেখানে ইচ্ছুক মহিলারা আবেদনের মাধ্যমে যোগ দিতে পারেন। যুব কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এটিই ভারতের মহিলাদের জন্য প্রথম রাজনৈতিক ফেলোশিপ।

India will be truly successful only when women occupy equal space in our society.#IndiraFellowship seeks to empower women & transform politics.
Related Newsফের বাড়ছে আমূলের দুধের দাম! লিটার পিছু কত?বিষপ্রয়োগ নাকি অসুস্থতা? প্রতীক যাদবের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যেThey must take their rightful place in politics and shape India’s destiny – Aadhi Aabadi, Poora Haq!
Join https://t.co/nroEn7xt5X pic.twitter.com/Vjw4d7myTN
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023
জহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধীই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আজ পর্যন্ত আর কোনও মহিলা প্রধানমন্ত্রী পায়নি ভারত। ইন্দিরা গান্ধী বরাবর নারী নবজাগরণে অগ্রণী ভূমিকা নিতেন। তাঁর সম্মানেই এই ফেলোশিপের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। এই ফেলোশিপ পেলে অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবেন আবেদনকারীরা।

প্রসঙ্গত, ভারতীয় সমাজ তথা রাজনীতি বরাবরই পুরুষতান্ত্রিক। বর্তমান সময়ে পরিবেশ পরিস্থিতির অনেকটাই বদল ঘটেছে। রাজনীতির ময়দানে হেভিওয়েট মহিলা নেত্রীদের দেখেছে জনগণ। কিন্তু, তাঁদের উত্থান সবটাই নিজ প্রচেষ্টায়। পরিবার বা সমাজের বিরুদ্ধে গিয়ে তাঁদের একক লড়াই। কিন্তু, এই ধরনের ফেলোশিপ থাকলে আরও সাহসের সঙ্গে সমস্ত বাধাকে অতিক্রম করে অনেক সহজেই মহিলারা রাজনীতিতে আসতে পারবে বলে বিশ্বাস কংগ্রেসের।

ইন্দিরা ফেলোশিপ! মহিলাদের রাজনীতিতে উৎসাহ দিতে বিশেষ পদক্ষেপ কংগ্রেসের










