চিনের বিরুদ্ধে নতুন স্ট্র্যাটেজি ভারতের, সঙ্গী শ্রীলঙ্কা

এবার চিনকে টেক্কা দিতে ভারতের অভিনব পরিকল্পনা। জলপথে চাপ বাড়াতে চাইছে ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার চিনকে টেক্কা দিতে ভারতের (India) অভিনব পরিকল্পনা। জলপথে চাপ বাড়াতে চাইছে ভারত। সেই মতোই ঘুঁটি সাজাতে প্রস্তুত হয়ে পড়েছে দেশ। আর এই নতুন পরিকল্পনায় ভারত সঙ্গী হিসেবে পাবে শ্রীলঙ্কাকে। কিন্তু শ্রীলঙ্কায় এবং ভারত কি পরিকল্পনা করছে চিনের (China) বিরুদ্ধে? চিনের বিরুদ্ধে নতুন স্ট্র্যাটেজি ভারতের।

china

আরও পড়ুনঃ ‘সিট’ নয় ‘সেবি’- তেই ভরসা সুপ্রিম কোর্টের

শ্রীলঙ্কা প্রায় এক বছরের জন্য কোন চিনের গবেষণা জাহাজকে ডক ফেলতে দেবে না বন্দরে। এমনকি ইউ জেড অঞ্চলে চিনের কোন গবেষক কে কাজ করতে দেবেন না তারা। চলতি সপ্তাহেই শ্রীলঙ্কা এই স্থগিতাদেশ ভারত কে জানায়। কিন্তু এই পরিকল্পনা কি সত্যিই চিনের ওপর চাপ পড়বে? কি বলছে আন্তর্জাতিক (International) বিশেষজ্ঞরা?

china 6

সূত্রের খবর এই মুহূর্তে শ্রীলঙ্কা ভারতকে কোনমতেই চটাতে চায় না। অন্যদিকে ভারত শ্রীলঙ্কায় চিনা জাহাজ আসা নিয়ে আপত্তি জানিয়েছে। এই কারণেই শ্রীলঙ্কা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিনের বিরুদ্ধে নতুন স্ট্র্যাটেজি ভারতের, পাশে শ্রীলঙ্কা

atlantik mohasagar

অন্যদিকে বেশ কিছু সময় ধরে চিন জলপথে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত ভারত মহাসাগরে প্রায় ৪৮টিরও বেশি চিনা জাহাজ মোতায়েন করা হয়েছে। এই ঘটনা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারত নড়েচড়ে বসে। এরপরেই ভারত শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে এই প্রস্তাব রাখে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছে, চিনা জাহাজ ডক করার ছাড়পত্র পায়নি, এতে জয় হয়েছে ভারতেরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত