Tour of Zimbabwe: জিম্বাবোয়ে সফরে ভারতের অধিনায়ক গিল! যাবেন তরুণ ক্রিকেটাররা

Tour of Zimbabwe: সব ঠিকঠাক থাকলে শুভমানই হবেন জিম্বাবোয়ে সফরে ভারতের অধিনায়ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রায় শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন বাকি সুপার এইট এর কিছু ম্যাচ এবং সেমিফাইনাল ফাইনাল। আর বিশ্বকাপের পরেই ভারতীয় দল উড়ে যাবে জিম্বাবোয়ে সফরে। বিশ্বকাপের পর যেহেতু রাহুল দ্রাবিড় আর কোচ থাকবেন না তাই সেখানে কোচ হিসেবে পাঠানো হতে পারে ভি ভি এস লক্ষণ কে। তেমনি এই সফরে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে পাঠাবে ভারতীয় বোর্ড।

আরও পড়ুনঃ মেসির কর্নার থেকে গোল মার্তিনেজের, কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

gill1

সূত্রের খবর জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় বোর্ড কুড়ি জনের একটি স্কওয়ার্ড তৈরি করে রেখেছে। যেখানে অধিকাংশ ক্রিকেটার তরুণ। এটা ঠিক যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এর কথা মাথায় রেখে সিনিয়র ক্রিকেটারদের এই সফরে পাঠানো হবে না। জিম্বাবোয়ে সফরে যাবেন না রোহিত, বিরাট, বুমরা, হার্দিক, ঋষব সহ অধিকাংশ ক্রিকেটার।

india 11

সেই জায়গায় পাঠানো হবে রিংকু সিং, খলিল আহমেদ, যশর্ষি যশোয়াল, সঞ্জু স্যামসাংদেরকে। কিন্তু প্রশ্ন হল এই দলের অধিনায়ক কে হবেন। সূত্রের খবর বোর্ডের তরফ থেকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। শুভমান বিশ্বকাপের রিজার্ভে ছিলেন। আমেরিকা থেকে এই মুহূর্তে তিনি দেশে ফিরেছেন। সব ঠিকঠাক থাকলে শুভমানই হবেন জিম্বাবোয়ে সফরে ভারতের অধিনায়ক।

জিম্বাবোয়ে সফরে ভারতের অধিনায়ক গিল! যাবেন তরুণ ক্রিকেটাররা

india2 6

সূত্রের খবর হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব কে জিম্বাবোয়ে সফরে যাবেন কিনা, তা জানতে চেয়ে সিনিয়র সিলেকশন কমিটি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তাঁরা জানিয়েছেন, যেতে চান না। ভারতের মূল টিম বিশ্বকাপে যেহেতু ব্যস্ত তাই তরুণ ক্রিকেটারদেরই জিম্বাবোয়ে সিরিজে পাঠানোর কথা ভাবছে বোর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত