বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় যে ম্যাচ শুরু হল, সেখানে লিওনেল মেসিদের প্রায় আটকেই দিয়েছিলেন ব্র্যাভো। বারবার প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ প্রতিহত করে চলেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। মেসির কর্নার থেকে গোল করে দিলেন লউতারো মার্তিনেজ। যিনি কানাডার বিরুদ্ধে আগের ম্যাচেও গোল করেছিলেন।
আরও পড়ুনঃ আরও দু বছরের জন্য ইস্টবেঙ্গলে থেকে গেলেন হিজাজি মাহের



মার্টিনেজ জয়সূচক গোল করে নায়ক হলেও, নীল-সাদা জার্সিধারীদের বারের নীচে এমি মার্টিনেজের ছায়া যদি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ধরা না দিত, তাহলে ম্যাচটা হয়তো হারতে হতো আর্জেন্টিনাকে। কিন্তু ৮৮ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণ। লাওতারো মার্টিনেজ গোল করলেন। অভিশপ্ত মাঠে শাপমুক্তি ঘটালেন। তাঁর গোলেই কোপায় দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে নীল-সাদা জার্সিধারীরা হারিয়েছিল কানাডাকে।

গ্রুপে শীর্ষে আর্জেন্টিনা। কানাডার বিরুদ্ধে লিও মেসি গোল নষ্ট করেছিলেন। এদিনও এলএম ১০ সুযোগ নষ্ট করেন। অবশ্য তাঁকে বন্দি করে রেখে দিয়েছিল চিলি। কড়া নজর এড়িয়েও ৩৬ মিনিটে মেসির শট চিলির পোস্টে লেগে প্রতিহত হয়। পরে আবার ৬৮ মিনিটে তিনি সুযোগ নষ্ট করেন। এই এক গোলের সুবাধেই চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার `এ‘ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা।


মেসির কর্নার থেকে গোল মার্তিনেজের, কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ম্যাচের শুরু থেকেই চিলির জালে প্রভাব বিস্তার করে খেলে যাচ্ছিলো আর্জেন্টিনা। প্রথমার্ধ তো বলতে গেলে এককভাবেই খেলেছে মেসিরা। তাদের আক্রমণ ঠেকানোই যেন কাজ ছিল চিলির। এই অর্ধে চিলির জালে ১৩ বার শট নিয়েছিলো লিওনেল মেসি অ্যান্ড কোং। এর মধ্যে ৩টি শট ছিল গোলপোস্ট লক্ষ্যে।







