বৃহস্পতিবার (২৭ জুন) লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অর্থনীতি, বিনিয়োগ থেকে উত্তর-পূর্বে শান্তি…! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অষ্টাদশ লোকসভা গঠনের পর প্রথমবার সংসদের উভয় কক্ষেই ভাষণে একাধিক বিষয়কে তুলে ধরেছেন।
আরও পড়ুন: নিয়োগ মামলায় সক্রিয় CBI, তলব বিধায়ক ঘনিষ্ঠ TMC নেত্রীকে
এদিন ভাষণে দ্রৌপদী মুর্মু বলেন, “সারা বিশ্ব থেকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হওয়া উচিত। রাষ্ট্রের উন্নয়ন থেকে দেশের উন্নয়ন হয়, এই চেতনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি তিনি বলেন, সংস্কার, সম্পাদন এবং রূপান্তরের সংকল্প আজ ভারতকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছে।” এর সঙ্গে আরও বলেন, “১০ বছরে, ১১ তম অর্থনীতি থেকে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে।”



বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত, মন্তব্য রাষ্ট্রপতির

পাশাপাশি তিনি সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। প্রায় ৬৪ কোটি ভোটার উৎসাহের সাথে তাদের ভোটদানের দায়িত্ব পালন করেছেন। যা জম্মু ও কাশ্মীর উপত্যকায় আগের ভোটের সব রেকর্ড ভেঙে দিয়েছে’। তবে এদিন দিল্লির মুখ্যমন্ত্রী এবং দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে আপ।









