রাইসিনা হিলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সুকান্তের

দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার পেয়েছেন জোড়া মন্ত্রকের দায়িত্ব। শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী করা হয়েছে সুকান্তকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার পেয়েছেন জোড়া মন্ত্রকের দায়িত্ব। শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী করা হয়েছে সুকান্তকে। এরই মধ্যে শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন তিনি। দু’জনের মধ্যে কথাও হল কিছুক্ষণ। সুকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: আরও বিপাকে পার্থ, জেলবন্দি শিক্ষামন্ত্রীর ১৪ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেল ED

বালুরঘাট থেকে এবার টাফ ফাইট ছিল সুকান্ত মজুমদারের। বিপক্ষে বিপ্লব মিত্রের মতো বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রীকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু সেখানেও শেষ হাসি হেসেছেন সুকান্তই। এবার পেয়েছেন মন্ত্রিত্ব। কিন্তু, সেক্ষেত্রে বিজেপির ‘এক ব্যক্তি এক পদ’ অনুযায়ী তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিতে হতে পারে।

রাইসিনা হিলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সুকান্তের
রাইসিনা হিলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সুকান্তের

বিগত রবিবার রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে শপথগ্রহণ করেন সুকান্ত মজুমদার। এরপর শিক্ষা দফতরে গিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে দায়িত্ব বুঝে নেন। তার আগে উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও দেখা করেন সুকান্ত মজুমদার। আজ শনিবার কলকাতায় ফিরলেন তিনি।

রাইসিনা হিলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সুকান্তের

রাইসিনা হিলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সুকান্তের

লোকসভা নির্বাচনে এ রাজ্যে আশানুরূপ ফল হয়নি বিজেপির। শনিবার দলীয় কার্যালয়ে নিবার্চনের ময়নাতদন্ত ও আসন্ন চার কেন্দ্রের বিধানসভা নির্বাচনের প্রার্থী স্থির করা নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতায় ফিরলেন সুকান্ত মজুমদার। আজকের এই বৈঠকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। বৈঠক উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে সুনীল বনশাল, অমিত মালব্য প্রমুখ। থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন