নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ড, সিরিজ ভারতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিম ইন্ডিয়া হায়দরাবাদে ঠিক যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই শনিবার শুরু করল রায়পুরে। গত বুধবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড । ভারত ১২ রানে জিতেই সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ মেসির জার্সি নিলামে, দাম কত উঠল জানলে আঁতকে উঠবেন

আর আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ড। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল রোহিত। আর প্রথম ওভার থেকেই ভারতের আগুনে পেস বলিং এর সামনে দাঁড়াতে পারল না নিউজিল্যান্ডের কোন ব্যাটার।

নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ড, সিরিজ ভারতের

শুধু তাই নয় নির্ধারিত ৫০ ওভার অবধি খেলতে পারেনি নিউজিল্যান্ড। ৩৪.৩ ওভারে অল আউট নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রান করেছেন গ্লেন ফিলিপ্স(৩৬)। ভারতের হয়ে সবচেয়ে বেশ উইকেট নিয়েছেন মহম্মদ সামি(৩)। জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ১০৯ রান।

এর পর ব্যাট করতে নেমে ধুঁয়াধার ব্যাটিং করতে শুরু করে ভারত অধিনায়ক। তাঁর যোগ্য সঙ্গত দেন গত ম্যাচের ডবোল শতরান করা গিল। যখন মনে হচ্ছিল ২ ওপেনারই খেলা শেষে করে আসবেন ঠিক তখই আউট হলেন রোহিত। নিজের ৫১ ও দলের ৮৪ রানের মাথায়। এর পর নামেন বিরাট। কিন্তু বেশি খন খেলতে পারেননি তিনি।

নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ড, সিরিজ ভারতের

15 9

নিজের ব্যক্তিগত ১১ রানের মাথায় স্ট্যাম্প আউট হয়ে সাজঘরে ফিরে যান। এরপর ব্যাট করতে নামেন ইশান কিশান। তিনি গিলার সাথে ব্যাট করে জয়ের রান পূর্ণ করেন। তিন ম্যাচের সিরিজে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ভারত। এই জয় এল ৮ উইকেটে। গিল ৪০ রানে ও ইশান ৮ রানে অপরাজিত থাকেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন