মাত্র ৭৩ দিনের অপেক্ষা। বিনামূল্যে অক্সফোর্ডের ভ্যাকসিন পাবেন ভারতবাসী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আর ৭৩ দিনের মধ্যে ভারতের বাজারে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। ভারতে অক্সফোর্ডের টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের এক কর্তার দাবি, অক্সফোর্ডের তৈরি করোনার প্রতিষেধক কোভিশিল্ডের ট্রায়ালের জন্য সরকারের থেকে বিশেষ লাইসেন্স পেয়ে গিয়েছে সিরাম।
করোনা টিকা কবে পাবেন সবাই, কিভাবে? ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। টিকার ছাড়পত্র দিতে পারে কেন্দ্র। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ অর্থাৎ ICMR এর ডিজি বলরাম ভার্গব সে রকমই ইঙ্গিত দিয়েছিলেন গতকাল। আর এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও প্রায় একই ইঙ্গিত দিলেন।
একদিনে আক্রান্ত ২৮৮ জন পুলিশ কর্মী। নজিরবিহীন সংক্রমণ মহারাষ্ট্রে। দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ লক্ষ ৭৯ হাজার ৫৬২ জন। মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৯৫০ জনের।