নজরবন্দি ব্যুরোঃ বিপুল অঙ্কের করফাঁকির অভিযোগে গ্রেপ্তার ম্যানেজমেন্ট গুরু তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর অরিন্দম চৌধুরি। ২০১৫ সালে একটি জালিয়াতি মামলার পর আইআইপিএম বন্ধ হয়ে যায়।
পড়ুয়াদের ভুয়ো ডিগ্রি দেওয়ার অভিযোগ উঠেছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এবার প্রায় ২৩ কোটি টাকার কর না দেওয়ার অভিযোগে ফিন্যান্স অ্যাক্টের ৮৯ ধারায় অরিন্দম চৌধুরিকে গ্রেপ্তার করল দিল্লির কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর কমিশনারেট।


অরিন্দম ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে সংস্থার অন্যতম কর্ণধার গুরুদাস মালিক ঠাকুরকেও।পাটিয়ালা হাউস কোর্ট দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। দু’জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দিল্লি-সহ একাধিক শহরে তাঁদের সম্পত্তি রয়েছে।
আরও পড়ুনঃ শুনানির আগে আপার নিয়োগ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শিক্ষামন্ত্রীর!
সেগুলি বাজেয়াপ্ত করা হতে পারে বলে সূত্রের খবর। দেশের বাইরে কোনও সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেপ্টেম্বরে ফের আদালতে শুনানি হবে তাঁদের।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



