করোনা টিকা কবে পাবেন সবাই, কিভাবে? ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা টিকা কবে পাবেন সবাই, কিভাবে? ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। টিকার ছাড়পত্র দিতে পারে কেন্দ্র। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ অর্থাৎ ICMR এর ডিজি বলরাম ভার্গব সে রকমই ইঙ্গিত দিয়েছিলেন গতকাল। আর এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও প্রায় একই ইঙ্গিত দিলেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ভার্গব জানিয়েছেন, ভারতে তৈরি দুটি করোনা প্রতিষেধকের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল প্রায় শেষ। কেন্দ্রীয় সরকার চাইলে এখনই তাঁদের ছাড়পত্র দিতে পারে। অর্থাৎ ভ্যাকসিন প্রস্তুত চাইলে তা মানবজাতীর কল্যানে ব্যাবহার করা যেতে পারে।

আরও পড়ুনঃ অক্টোবরে বাজারে আসছে মার্কিন করোনা টিকা।

পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ICMR এর ডিজি বলরাম ভার্গব। ওই বৈঠকে হাজির থাকা এক সাংসদ পিটিআই কে জানিয়েছেন, ভার্গবকে বৈঠকে প্রশ্ন করা হয়েছিল, কত দিন করোনা ভাইরাসে ভয় মাথায় নিয়ে থাকতে হবে মানুষকে? জবাবে ভার্গব জানান, দেশে তৈরি দু’টি করোনা প্রতিষেধকের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষের পথে। তাই কেন্দ্রীয় সরকার চাইলে এখনই টিকা গুলিকে অনুমোদন দিতে পারে। তিনি জানিয়ে দেন যদি ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের জন্য অপেক্ষা করতে হয় তাহলে আরও কমপক্ষে ৬ থেকে ৯ মাস লাগবে।

এই দুটি প্রতিষেধক হল ভারত বায়োটেক এবং জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন। পাশাপাশি অক্সফোর্ডের টিকার চূড়ান্ত অর্থাৎ তৃতীয় পর্যায়ের ট্রায়াল করছে সিরাম ইনস্টিটিউট। ভারতের করোনা টিকা কোভ্যাক্সিন নিরাপদ বলে আগেই সুখবর দিয়েছে ভারত বায়োটেক। আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সাহায্য নিয়ে এই টিকা তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। টিকার নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন।

করোনা টিকা কবে পাবেন সবাই, কিভাবে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষেই চলে আসবে করোনা টিকা৷ ট্রায়ালের ফলাফল ইতিবাচক বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী৷ তিনি জানিয়েছেন করোনার ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার পর তা কেন্দ্রীয় স্তরেই কেনা ও বিলি করা হবে৷ রাজ্যগুলির ক্ষেত্রে পাঠানো হবে চাহিদা মতো ভ্যাকসিন৷ তিনি আরও বলেন প্রথমে করোনা যোদ্ধা ও ৬৫ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হবে৷ এরপর যারা সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন তাঁদের টিকা দানে অগ্রাধিকার দেওয়া হবে৷ শেষে সাধারণের মধ্যে ভ্যাকসিন বিলি করা হবে৷ তবে টিকা বাজারে না আসা পর্যন্ত দূরত্ব বিধি ও মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর