নজরবন্দি ব্যুরোঃ কিছুটা হলেও কমলো করোনা প্রকোপ। গত ২ দিন আক্রান্তের সংখ্যাটা ৭০ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছিল। রবিবার তা কমে হল ৬১ হাজারের কাছাকাছি। আর সোমবার তা আরও কমে হয়েছে ৬১ হাজারের নিচে। এখন পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল।
সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৪ জন। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০ হাজার ৯৭৫ জন।ঐ একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৮৪৮জনের ।সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৫৮ হাজার ৩৯০ জন ।এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৪ লক্ষ ৪ হাজার ৫৮৫ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ০৬ হাজার ১৩৮ জন। দেশে এই মুহূর্তে চিকিত্সাধীন সক্রিয় রোগী ৭ লক্ষ ৪ হাজার ৩৪৮ হাজার জন । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৬৬ হাজারের বেশি মানুষ।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৫.৯২ শতাংশ মানুষ এবং চিকিত্সাধীন ২২.২৪ শতাংশ মানুষ।
আরও পড়ুনঃ করোনা রোগীর পরিস্থিতি জানতে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করলো রাজ্য সরকার।
ICMR এর তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে ২৪ আগস্ট পর্যন্ত ৩ কোটি ৬৮ লক্ষ ২৭ হাজার ৫২০ জনের স্যাম্পেল টেস্ট হয়েছে। আর একদিনে রেকর্ড ৯ লক্ষ ২৫ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



