নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের ফলে নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড করছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার রোগীর আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে বিশেষ উদ্যোগ নিল। করোনা রোগীর আত্মীয়রা হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখন অনলাইনে জানতে পারবেন।
রাজ্য স্বাস্থ্য দপ্তর কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর অধীনে এই পরিষেবা চালু করল। রাজ্য স্বাস্থ্য দপ্তর এর উপরে নির্দেশশিকা জারি করেছেন। এই নির্দেশিকায় হাসপাতালগুলি রোগী ভর্তি নেওয়ার সময় নিয়ম মানতে হবে এবং করোনা রোগী ভর্তি হলে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে,রোগীর আত্মীয় বা অভিভাবকের নাম, মোবাইল নম্বর ও কো-মরবিলিটি স্ট্যাটাস নথিভূক্ত করা বাধ্যতামূলক করা হবে।


এছাড়া রোগী কোন ওয়ার্ডে ভর্তি হবে তাও নথিভুক্ত করতে হবে। করোনা রোগীর রিপোর্ট পিডিএফ বা ছবি আকারে অফিশিয়াল সাইটে দিতে হবে। এছাড়া আরও বলা হয়েছে,রোগীর মৃত্যু হলে তা 2-4 ঘণ্টার মধ্যে অনলাইনে নাম নথিভূক্ত করতে হবে।আপনার কাছের মানুষ কি কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি?
আরও পড়ুনঃ রাজ্যে রেকর্ড টেস্টের দিনে সংক্রমণ কমলো বেশ কিছুটা। মৃত্যু ৫৭ জনের।
আপনার দিনগুলো অতিরিক্ত উদ্বেগে কাটছে নিশ্চয়ই? ভাবছেন তো কীভাবে খবরাখবর নেবেন? এখন আপনার কোভিড পজিটিভ প্রিয়জনের খবর পেয়ে যাবেন মাত্র এক ক্লিকেই। এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে তা আশা করাই যায়।


Visit https://t.co/elXpc6UCBK to know more.
BengalFightsCorona https://t.co/Kxwiyj86Dc https://twitter.com/wbdhfw/status/1297420698403475456?s=20
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



