রাজ্যে রেকর্ড টেস্টের দিনে সংক্রমণ কমলো বেশ কিছুটা। মৃত্যু ৫৭ জনের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ৩০০০ এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছিলেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও।

গত ২-৩ দিন ধরে সংক্রমণ বাড়ছে দুই মেদিনিপুরেও। রাজ্যে সুস্থতার হার বাড়লেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু মিছিল। অবশেষে সেই তিন হাজারের কোটা থেকে বেশ খানিকটা কমলো সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৬৭ জন। সেই সঙ্গে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও এ দিন বেশ ভালো।গত কাল রবিবার ৩ হাজার ২৭৪ জন নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হন। এ দিন তা কমে ২ হাজার ৯৬৩ হয়েছে।

তাতে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৮৩৭।গত ২৪ ঘণ্টাতেও ৫৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই ৫৭ জনের মধ্যে কলকাতার ১৩ জন। উত্তর ২৪ পরগনার ১২ জন। দক্ষিণ ২৪ পরগনার ৬ জন। হাওড়া ৯ জন। হুগলি ৪ জন। পশ্চিম বর্ধমান ১ জন। পূর্ব বর্ধমান ১ জন। পূর্ব মেদিনীপুর ১ জন। পশ্চিম মেদিনীপুর ২ জন। মুর্শিদাবাদ ১ জন। মালদা ১ জন। দক্ষিণ দিনাজপুর ২ জন। জলপাইগুড়ি ১ জন। দার্জিলিং ১ জন। কোচবিহার ১ জন। আলিপুর দুয়ার ১ জন।

আরও পড়ুনঃ দেশে কিছুটা হলেও কমলো করোনাতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

আজ টেস্ট হয়েছে ৩৫ হাজার ২৬৭ টি টেস্ট হয়েছে। এটাই একদিনে সর্বোচ্চ টেস্ট। তবে রাজ্যে সুস্থতার হার বেশ ভালো। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৮৫ জন করোনা রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।  এক দিনে সুস্থতার নিরিখে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ১১ হাজার ২৯২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তার জেরে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৮.৪৬ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর