নজরবন্দি ব্যুরোঃ ইম্ফালের নবম শ্রেণির শিক্ষার্থী, বলদীপ নিংথৌজাম কোভিড -19 মহামারীর মধ্যে একটি মোবাইল গেম ‘করোবাই’ তৈরি করেছে।কোভিড নির্দেশিকা ভিত্তিক গেমটি এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।গুগল প্লে স্টোর এই অ্যাপটির বিবরণ অনুসারে বলা হয়েছে, করবোই ভারতের মণিপুর থেকে আসা একটি ছেলে ।
হঠাৎ সে একটি জায়গায় আটকে যায়। এবং সে বাড়ি ফিরতে চায় লেইরাম পাই (মণিপুরী ঐতিহ্যবাহী কাপড়) এবং একটি মুখোশ পরে। সে যখন তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, সেই সময় সে পয়েন্ট উপার্জন করবে। পুলিশ যদি তাকে ধরে ফেলে তবে ৫০০০ পয়েন্টের জরিমানা নেওয়া হবে।
একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় নিংথৌজাম বলেন যে, সে একটি নৈতিক হ্যাকার হতে চান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে চান। তার মামা তাকে করোনা ভাইরাসের ফলে লকডাউন চলাকালীন একটি খেলা তৈরি করতে পরামর্শ দিয়েছিলেন। তাই সে তাতে আগ্রহী হয়ে উঠে ।
গেমটির কাজ গত সপ্তাহে শেষ হয়েছে এবং শুক্রবার এটি চালু হয়েছিল।সে আরও বলে যে, এটি তার কাছে নতুন। তাই সে ইউটিউবের মাধ্যমে ব্রাউজ করে জেনেছে এবং এটি পুরোপুরি বুঝতে ৩-৪ সপ্তাহের জন্য বিভিন্ন ইংলিশ আর্টিকেল পড়তে হয়েছে।



