আক্রমণই শেষকথা, সাফ ফাইনাল জিততে আত্মবিশ্বাসী ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, মঙ্গলবার বঙ্গবন্ধু সাফ কাপের ফাইনালে ব্যাঙ্গালোরের কান্তিভারা স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই নিয়ে টানা নয়বার সাফের ফাইনালে নামতে চলেছেন ব্লু টাইগার্সরা। যদিও কুয়েতকে একাবারে হালকাভাবে নিতে নারাজ সুনীল ছেত্রীরা। টানা আট ম্যাচ জিতে ফাইনালে নামবে কুয়েত। তবে, আক্রমণই শেষকথা বলে জানিয়েছেন ভারতীয় কোচ ইগর স্তিমাচ। সাফ ফাইনাল জিততে আত্মবিশ্বাসী যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় ফুটবলাররা।

আরও পড়ুন: দ্বীপপুঞ্জে ফুরফুরে মেজাজে ভারতীয় দল, সাদা বালিতে বিচ ভলি খেলছেন বিরাটরা

লেবাননের বিরুদ্ধে সাফ সেমিফাইনালে একের পর এক আক্রমণ তুলেও গোল করতে ব্যর্থ হয়েছিল ভারত। শেষমেশ টাইব্রেকারে গুরপ্রীত সিংহ সাঁধুর হাত বাঁচিয়ে দেয় ভারতকে। লেবাননকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারাতে সমর্থ হন সুনীলরা। কিন্তু, ফাইনাল ম্যাচ টাইব্রেকারে যাক সেটা কেউই চাইছেন না। ভারতের জন্য সুখের খবর, সেমিফাইনালে মাঠের বাইরে থাকা সন্দেশ ঝিঙ্গন ফাইনাল খেলবেন। সন্দেশ না থাকায় সেমিফাইনালে ভারতের রক্ষণভাগকে কিছুটা নড়বড়ে দেখিয়েছিল। অন্যদিকে, সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে সাফ ফাইনালে উঠেছে কুয়েত।

আক্রমণই শেষকথা, সাফ ফাইনাল জিততে আত্মবিশ্বাসী ভারত
ফাইনালের প্রস্তুতু তুঙ্গে!

প্রসঙ্গত, কুয়েতের বিরুদ্ধে চার বার খেললেও মাত্র একবার জিতেছে ভারত। এবারের সাফ কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচও ১-১ ড্র হয়। কুয়েতের জন্য এটাই আত্মবিশ্বাসের জায়গা। তবে, পরিসংখ্যানকে গুরুত্ব না দিয়ে নিজেদের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছেন না কোচ স্তিমাচ। যদিও লাল কার্ড দেখায় তিনি আজও মাঠের বাইরে থাকবে না। এই মুহূর্তে ভারতীয় দলের ছবি যদিও অনেকটা বদলেছে। ফিফা ক্রমতালিকায় ভারত বর্তমানে ১০০তম স্থানে রয়েছে। সেখানে কুয়েত রয়েছে ১৪১ নম্বরে। কুয়েত সাফ অন্তর্ভুক্ত দেশো নয়, তাঁরা অতিথি হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

আক্রমণই শেষকথা, সাফ ফাইনাল জিততে আত্মবিশ্বাসী ভারত
কুয়েতের বিপক্ষে ভারত!

ফাইনাল ম্যাচের আগে ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন শুধু কুয়েত। ওরা বেশ শক্তিশালী দল। কুয়েতের কোচও খুব অভিজ্ঞ। ফিফা ক্রমতালিকায় ১৪১ নম্বর স্থান দিয়ে ওদের বিচার করলে ভুল হবে। কঠিন ম্যাচ হতে চলেছে। ১০ সেকেন্ড হালকা মেজাজে খেললেই ওরা গোল করে দেবে। তবে আমরা আশাবাদী। দল হিসাবে লড়াই করব’।

আক্রমণই শেষকথা, সাফ ফাইনাল জিততে আত্মবিশ্বাসী ভারত

আক্রমণই শেষকথা, সাফ ফাইনাল জিততে আত্মবিশ্বাসী ভারত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন