নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘণ্টা আগেই ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে অস্ট্রেলিয়া। বিপুল খরচের জন্য ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে এসেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। যার ফলে কিছুটা হলেও গেমস আয়োজন নিয়ে চিন্তায় পড়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন।
আরও পড়ুনঃ ‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে


আর এহেন পরিস্থিতিতে খানিকটা অপ্রত্যাশিত ভাবেই আসরে নেমে পড়ল ভারত! শোনা যাচ্ছে, ২০২৬ কমনওয়েলথ আয়োজনের দায়িত্ব পেতে নাকি ঝাঁপাতে চলেছে আহমেদাবাদ।২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। দেশের মাটিতেই যাতে অলিম্পিকের আসর বসে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার।

এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিজে এই কাজে তদারকি করছেন। মনে করা হচ্ছিল, ২০২৮-এর মধ্যে অলিম্পিকের আয়োজনের মতো করে তৈরি হয়ে যাবে আহমেদাবাদের স্টেডিয়াম। কিন্তু অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন থেকে সরে দাঁড়াতেই আয়োজক হওয়ার ইচ্ছাপ্রকাশ করল আহমেদাবাদ।


কমনওয়েলথ থেকে সরে গিয়েছে অস্ট্রেলিয়া, এবার আসরে ভারত, দায়িত্ব নিতে আগ্রহী আহমেদাবাদ

গুজরাট সরকারের আশা এ বিষয়ে কেন্দ্র তাদের পাশে থাকবে। উল্লেখ্য আগামী ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হওয়ার কথা অস্ট্রেলিয়া । ভিক্টোরিয়ায় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এবার তারা টুর্নামেন্ট আয়োজন থেকে সরে দাঁড়াল। অতিরিক্ত খরচ বওয়া আর সম্ভব হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার দেখার ব্যাপার এটাই যে ভারতের এও আগ্রহ বাস্তবে কতটা রুপ নেয়।








