নন্দনকাননে হোয়াইট ওয়াশ, কিউই কাঁটা উচ্ছেদ করে বিশ্বকাপের বদলা নিল ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ার পরেই পরবর্তী ম্যাচে উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিপক্ষে মুখ থুবড়ে পড়ে বিরাট বাহিনী। সেখানেই বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয় ভারতের।

আরও পড়ুনঃ ISL 2021-22: শেষ রক্ষা হল না, ড্র দিয়েই লিগ শুরু লাল-হলুদের!

যা রীতিমতো কুড়ে কুড়ে খেত ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। এর ই মধ্যে রবি শাস্ত্রীর বদলে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেন রাহুল দ্রাবিড়। এবং বিরাট কোহলির বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে দলের অধিনায়ক নির্বাচিত হন রোহিত শর্মা। যার হাত ধরে শুরু হল ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়।

এর আগের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির শহরে সিরিজ পকেটে পুড়ে নিলেও আজ হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন রোহিতরা। সেইমত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। যারফলে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে ভারত। জবাবে মাত্র ১১১ রানেই মুখ থুবড়ে পড়ে কিউইরা। যারফলে নয়া রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা করল রাহুল-রোহিতের ভারত।

নন্দনকাননে হোয়াইট ওয়াশ, কিউই কাঁটা উচ্ছেদ করে বিশ্বকাপের বদলা নিল ভারত।

নন্দনকাননে হোয়াইট ওয়াশ, কিউই কাঁটা উচ্ছেদ করে বিশ্বকাপের বদলা নিল ভারত।
নন্দনকাননে হোয়াইট ওয়াশ, কিউই কাঁটা উচ্ছেদ করে বিশ্বকাপের বদলা নিল ভারত।

ইডেনে তৃতীয় ম্যাচ ৭৩ রানে জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতল ভারত। প্রিয় মাঠে রাজকীয় ছন্দে দেখা গেল রোহিত শর্মাকে। প্রথম বল থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। রোহিতকে যোগ্য সঙ্গত দিলেন এই ম্যাচে সুযোগ পাওয়া ঈশান কিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন