ISL 2021-22: শেষ রক্ষা হল না, ড্র দিয়েই লিগ শুরু লাল-হলুদের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতবারের সমস্ত ভুল ভ্রান্তি শুধরে নিয়ে এবছর লিগের লড়াইয়ে নামার অঙ্গিকার ছিল লাল-হলুদের। সেইমত লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদ মেটার পরেই শক্তিশালী দল গঠনের জন্য ঝাপিয়ে ছিল ইস্টবেঙ্গল। পরিকল্পনা অনুযায়ী পূর্বের ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের সরিয়ে দলে আনা হয় লা লিগা খেলা ফ্রান্বো ও পেরেসভিচের মত প্যানিশ ঘরানার ফুটবলারদের।

আরও পড়ুনঃ বর্বোরচিত ঘটনা, সায়নি ঘোষের গ্রেফতারিতে তীব্র নিন্দা সিপিআইএমের!

অনুশীলনী ম্যাচে ভালো ফলাফলের পর আজ নিরর্ধারিত সূচি অনুযায়ী জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামে মানালো দিয়াজের লাল-হলুদ। শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মনোভাব নিয়ে খেলা শুরু করে রফিক-পেরেসভিচরা।

ddd

সেইমত প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এসে বিপক্ষের গোল বক্সে ঝড় তুলে প্রথম গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। তবে ১-০ ব্যবধানে কিছুক্ষণ এগিয়ে থাকলেও প্রথমার্ধের শেষের দিকে জামশেদপুরের হয়ে গোল শোধ করে পিটার হার্টলে।

শেষ রক্ষা হল না, ড্র দিয়েই লিগ শুরু লাল-হলুদের!

শেষ রক্ষা হল না, ড্র দিয়েই লিগ শুরু লাল-হলুদের!
শেষ রক্ষা হল না, ড্র দিয়েই লিগ শুরু লাল-হলুদের!

যারফলে ১-১ এর ব্যবধানে ই শেষ হয় প্রথমার্ধ। এরপরে দ্বিতীয়ার্ধে একে অপরের ডিফেন্সে ঝড় তুললেও গোলের মুখ খুলতে ব্যার্থ হয় দুই পক্ষই। যার ফলে আসন্ন ডার্বির আগে ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হচ্ছে অরিন্দম-আদিলদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন