৭ রাজ্য থেকে BJP-র ঝুলিতে মোট ২, উপনির্বাচনে INDIA জোটের কাছে ধরাশায়ী NDA

পশ্চিমবঙ্গে ফের উড়ল সবুজ আবির। চার আসনেই বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ধরাশায়ী BJP। ৩ থেকে শূন্য হল ভারতীয় জনতা পার্টি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৭ রাজ্য থেকে BJP-র ঝুলিতে মোট ২, উপনির্বাচনে INDIA জোটের কাছে ধরাশায়ী NDA। লোকসভা নির্বাচনের পর দেশের ৭ রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। লোকসভা ভোটের পর প্রথম পরীক্ষা ছিল NDA এবং INDIA শিবিরের। সাত রাজ্যের ১৩ আসনের উপনির্বাচনে ১০টি ছিনিয়ে নিল ইন্ডিয়া জোট। দু’টি আসন গেল BJP-র ঝুলিতে। একটিতে NDA শিবিরের JDU-কে হারিয়ে জয়ী হলেন নির্দল প্রার্থী।

৭ রাজ্য থেকে BJP-র ঝুলিতে মোট ২, উপনির্বাচনে INDIA জোটের কাছে ধরাশায়ী NDA

৭ রাজ্য থেকে BJP-র ঝুলিতে মোট ২, উপনির্বাচনে INDIA জোটের কাছে ধরাশায়ী NDA, এক ঝলকে দেখে নিন কে কোন আসনে জয়ী হলেন

৭ রাজ্য থেকে BJP-র ঝুলিতে মোট ২, উপনির্বাচনে INDIA জোটের কাছে ধরাশায়ী NDA

পশ্চিমবঙ্গঃ রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী (তৃণমূল)। রানাঘাট দক্ষিণে জয়ী মুকুটমণি অধিকারী (তৃণমূল)। বাগদায় জয়ী মধপুর্ণা ঠাকুর (তৃণমূল)। মানিকতলায় জয়ী প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে (তৃণমূল)।

৭ রাজ্য থেকে BJP-র ঝুলিতে মোট ২, উপনির্বাচনে INDIA জোটের কাছে ধরাশায়ী NDA

উত্তরাখণ্ডঃ মঙ্গালুরে জয়ী কংগ্রেসের কাজি মহম্মদ নিজামুদ্দিন। বদ্রীনাথ আসনে জয়ী কংগ্রেসের লাখপত সিং বুতোলা।

মধ্য প্রদেশঃ আমরওয়ারাতে জয়ী BJP প্রার্থী কমলেশ শাহ।

বিহারঃ আট হাজার ভোটে জয়ী নির্দল প্রার্থী শংকর সিং। পরাজিত করেছেন NDA-র JDU প্রার্থীকে।

৭ রাজ্য থেকে BJP-র ঝুলিতে মোট ২, উপনির্বাচনে INDIA জোটের কাছে ধরাশায়ী NDA

পঞ্জাবঃ জলন্ধর পশ্চিম আসনে জয়ী আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভাগত।

হিমাচল প্রদেশঃ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর জয়ী দেহরা আসনে।

তামিলনাড়ুঃ ভিকরাভান্দি আসনে জয়ী DMK প্রার্থী আন্নায়ুর শিবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত