জামিন পেয়েই মাঠে নেমেছেন, এবার নিরাপত্তা বাড়ছে ‘কাজের ছেলে’ ফিরহাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জামিন পেয়েই মাঠে নেমেছেন, কোভিড মোকাবিলায় ইতিমধ্যে চালু করেছেন ভ্যাক্সিনেসন অন হুইলস সহ একাধিক প্রকল্প। ইয়াস বিপর্যয় থেকে মহানগরে কোভিড মোকাবিলা গতি বাড়িয়েছেন নিজের কাজের। গৃহবন্দী থাকা কালীনও একে একে ভার্চুয়াল বৈঠক করে পরিকল্পনা কষেছিলেন, এবার জামিন পেয়ে সোজা নেমেছেন মাঠে।

আরও পড়ুনঃ মোদির বদলে মমতা! এবার থেকে বাংলায় টিকা-শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রীর ছবি

তাঁর কাজে খুশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নারদ কান্ডে বেশ কয়েকদিন জেলে থাকতে হয়েছে তাঁকে। বিনা নোটিসে এক সকালে ফিরহাদ সহ, মদন-সুব্রত-শোভন চ্যাটার্জীকে তুলে নিয়ে যায় CBI। নিন্ম আদালতে জামিন পেলেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবেদন করে হাই কোর্টে। অগত্যা জামিনে স্থগিতাদেশ আসে। চারজনকেই পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে। সেই রাতেই বাকি তিনজনে অসুস্থতার কারণে SSKM-এ গেলেও, জামিন পর্যন্ত জেলেই ছিলেন পরিবহন  মন্ত্রী ফিরহাদ হাকিম।

তাঁর গ্রেপ্তারিতে মুখ্যমন্ত্রী থেকে বাকি নেতা মন্ত্রীরা সকলেই বারবার জানিয়েছিলেন ফিরহাদের অবর্তমানে কাজের অসুবিধে হচ্ছে শহরে। ছাড়া পেয়ে নিজের কাজে লেগে পড়েছেন তিনি।  এবার  রাজ্যের পরিবহন মন্ত্রী এবং কলকাতার পুর-প্রশাসক ফিরহাদ হাকিমের নিরাপত্তা বাড়ালো সরকার।

জামিন পেয়েই মাঠে নেমেছেন, কলকাতার পুর প্রশাসক হওয়ার দরুন দীর্ঘ সময় পুরভবনেই থাকেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ, শুক্রবার  কলকাতা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা পুরভবনে যান তাঁর নিরাপত্তা খতিয়ে দেখতে। সেসবে আরও জোর দেওয়া হবে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর পুরভবনে বাড়ানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরাও। তাঁর বাড়ি এবং অন্যান্য দফতরেও বাড়ানো হবে নিরাপত্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত