Patna: পাটনায় বুলডোজার নামতেই চলল বিক্ষোভ, রক্তাক্ত পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার পাটনার রাজীব নগর এবং নেপালী নগরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। পাটনায় বুলডোজার নামতেই চলল বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করল ক্ষিপ্ত জনতা। এমনকি একটি গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেওয়া হয়। আহত হন পুলিশ সুপার অম্বরীশ রাহুল। পরিস্থিতি বেগতিক বুঝে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

আরও পড়ুনঃ Shamik Bhattacharya: সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, লাগাতার শ্যুট আউটের ঘটনায় সরব শমীক

পুলিশের তরফে জানানো হয়েছে, পাটনার রাজীব নগর এবং নেপালী নগরে বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠেছিল। প্রায় ৭০ টি বাড়ি উচ্ছেদের জন্য ১৪ টি বুলডোজার হাজির হয়। কিন্তু তার আগেই পুলিশের ওপর হামলা চালায় উত্তপ্ত জনতা। গুরুতর জখম হন পুলিশ সুপার। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনার পর ফিরে যেতে হয় ১৪ টি বুলডোজারকে। ঘটনার পর ওই এলাকায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাটনায় বুলডোজার নামতেই চলল বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 
পাটনায় বুলডোজার নামতেই চলল বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

স্থানীয়দের বক্তব্য, যখন বাড়ি তৈরি হচ্ছিল, তখন কেন সরকারের অথবা প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? এখন সেখানে বাড়ি তৈরি হয়ে মানুষ বাস করতে শুরু করেছে। তখন হটানোর চেষ্টা কেন সরকারী আধিকারিকরা?

পাটনায় বুলডোজার নামতেই চলল বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

পাটনায় বুলডোজার নামতেই চলল বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 
পাটনায় বুলডোজার নামতেই চলল বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

রাজ্যের ভূমি রাজস্ব মন্ত্রী রাম সুরত রাই স্পষ্টভাবে বলেছেন, যারা জোর করে অধিগ্রহণ করেছে সরকার তাঁদের প্রতি নরম হবে না। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৯৭৪ সালেই এই জমি অধিগ্রহণের জন্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। তৎকালীন কংগ্রেসের সরকার এমনকি জমির বন্ড দিয়েছিল। এই জমির জন্য কৃষকরা নিজেদের প্রাপ্য পায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত