Shamik Bhattacharya: সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, লাগাতার শ্যুট আউটের ঘটনায় সরব শমীক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে একের পর এক শ্যুট আউটের ঘটনা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব এবার বিরোধীরা। একইসঙ্গে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন আম জনতাও। এবার সেই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, সমাজবিরোধীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার। তাঁরা ভয়মুক্ত হয়ে গেছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদ! পাঁচিল টপক বাড়িতে ঢুকল কে?

রাজ্য পুলিশ এবং সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “রাজ্যে আইনের শাসন নেই। কোথাও কোনও নিয়ন্ত্রণ নেই। সর্বোপরি তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজ বিরোধীদের ওপরে বা তাদের দৌরাত্ম্যের ওপরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বর্তমান পুলিশ হারিয়ে ফেলেছে। এটা তারই পরিণতি মাত্র। এই ঘটনা আরও বাড়বে”।

সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, শাসক দলকে তোপ শমীকের 
সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, শাসক দলকে তোপ শমীকের

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যে একের পর এক শ্যুট আউটের ঘটনা ঘটে চলেছে। শনিবার সকালেই গুলি করে খুন করা হয় ভাটপাড়ার এক ব্যবসায়ীকে। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আরও এক শ্যুট আউটের ঘটনা। রাতে জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে মদের আসরে ১৯ বছরের এক যুবককে গুলি করে খুন করা হল। অন্যদিকে, মধ্যরাতে নরেন্দ্রপুরে চলল গুলি। থানার কাছেই লস্করপুরে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

দিন পাঁচেক আগেই দত্তপুকুর এবং খড়গপুরে শ্যুট আউটের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। দত্তপুকুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত ব্যক্তির নাম মন্মথ মণ্ডল। একসময় বিজেপির সনেগ যুক্ত থাকলেও ওই ব্যক্তি বর্তমানে কোনও দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেই জানা গেছে। অন্যদিকে, খড়্গপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত ব্যক্তির নাম ভেঙ্কট ওরফে প্রসাদ রাও। গত কয়েকদিনে একেপর এক শ্যুট আউটের ঘটনায় এবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি।

সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, শাসক দলকে তোপ শমীকের 

সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, শাসক দলকে তোপ শমীকের 
সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, শাসক দলকে তোপ শমীকের

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির  প্রবেশের প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিরাপত্তাকর্মীদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যদি এধরনের হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত