নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে এখন চলছে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা। টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে খেলিয়ে দেশগুলির মধ্যে প্রায় বেশিরভাগ দেশেই শুরু হয়েছে নিজস্ব লিগ। যেমন আমাদের দেশে আইপিএল। এই ক্রিকেট ফরম্যাট এতটাই জনপ্রিয় যে এ বছর থেকে নতুনভাবে শুরু হলো মহিলাদের আইপিএল।
আরও পড়ুনঃ ‘সততা নিয়ে প্রশ্ন করবেন না’, অজি মিডিয়া ও প্রাক্তন অজি তারকাদের এক হাত নিলেন গাভাসকর


এমন প্রেক্ষাপটে কি করে বাঁচবে টেস্ট ক্রিকেট? এই আলোচনা ক্রিকেটমহলে চলছে বেশ কয়েক বছর ধরে। এবার স্পিড টেস্ট ক্রিকেট বাঁচানোর উপায় বাতলে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এখানে উল্লেখ করা দরকার তার সভাপতিত্বেই ভারতে প্রথম আয়োজন হয়েছিল গোলাপি বলে দিন-রাতের টেস্ট ক্রিকেট।

টেস্ট ক্রিকেট বাঁচানোর জন্য সৌরভ প্রধান বলে মনে করেন সেটা হলো টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটের মধ্যে সঠিক ব্যালেন্স বজায় রাখা। এই বিষয় নিয়ে এমসিসি-র মিটিংয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ হল টেস্ট। লাল বলের ক্রিকেটে পারফর্ম করেই বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন ক্রিকেটার দেখা গিয়েছে। তাই তো এই ফরম্যাটের নাম টেস্ট। যেখানে স্কিলই শেষ কথা।”



এরপরেই মহারাজ যোগ করেন, “টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে শুধু আলোচনা করলেই চলবে না। টেস্ট খেলিয়ে দেশগুলোকে এগিয়ে আসতে হবে। আর সেইজন্য টেস্ট খেলিয়ে দেশ ও সেই দেশে থাকা টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিগুলোকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
টি-টোয়েন্টির রমরমার যুগে কী ভাবে বাঁচবে টেস্ট ক্রিকেট? উপায় বললেন সৌরভ

তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটের মর্যাদা রক্ষার জন্য ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশকে এগিয়ে আসতে হবে। কারণ এই ৬টি দেশে টেস্টের মধ্যেও দাপট দেখাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট।







